Realme 12+ 5G Spotted: 12 জিবি পর্যন্ত RAM সহ এখানে ধরা দিল রিয়েলমির নতুন ফোন!
Realme কোম্পানি ভারতে তার Realme 12 Pro Series এর আওতায় আরেকটি নতুন ফোন যোগ করতে চলেছে
Realme 12+ 5G গ্লোবাল এবং ভারতীয় মডেলকে বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে স্পট করা হয়েছে
Realme 12+ 5G ফোনে প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 চিপসেটে দেওয়া যেতে পারে

Realme কোম্পানি ভারতে তার Realme 12 Pro Series এর আওতায় আরেকটি নতুন ফোন যোগ করতে চলেছে। কোম্পানি Realme 12+ 5G (Realme 12 Plus 5G) ফোনে কাজ শুরু করে দিয়েছে। রিয়েলমির এই আপকামিং গ্লোবাল এবং ভারতীয় মডেলকে বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে স্পট করা হয়েছে। এখান থেকে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ থাকবে এই নতুন ফোনে।
Realme 12 Plus 5G লিস্টিং
রিয়েলমির নতুন স্মার্টফোনটি গিকবেঞ্চ লিস্টিংয়ে দেখা গেছে। এই ফোনটি মডেল নম্বর RMX3867 সহ স্পট করা হয়েছে।
ফোনটি প্ল্যাটফর্মের সিঙ্গেল কোর পরিক্ষায় 958 এবং মাল্টি কোর টেস্টে 2346 নম্বর পেয়েছে।
ফোনের প্রসেসর সম্পর্কে জানা গিয়েছে যে এই স্মার্টফোনটি অক্টা কোর সিপিউ এর সাথে আসবে। এই চিপসেট ডিটেল অনুযায়ী, ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 দেওয়া যেতে পারে।
গিকবেঞ্চ সাইটে আপকামিং ফোনটি 12 জিবি RAM এর সাথে দেখা গিয়েছে।
এছাড়া ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টামে কাজ করবে।
Realme 12+ 5G ফোনে কী থাকবে ফিচার এবং স্পেক্স
রিয়েলমির এই ফোনটি 6.7 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লের সাথে আসতে পারে। এতে 120Hz রিফ্রেশ রেট সহ হাই-রেজোলিউশন থাকতে পারে।
ফোনে প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 চিপসেটে দেওয়া যেতে পারে।
পারফরম্যান্সের জন্য রিয়েলমি ফোনে 12 জিবি পর্যন্ত RAM অফার হতে পারে।
ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার সেন্সর থাকবে। এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে রিয়েলমি স্মার্টফোনে 5000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।


