itel A70 Sale: ভারতীয় স্মার্টফোন বাজারে একটি শক্তিশালী বাজেট স্মার্টফোন আইটেল A70 ফোন লঞ্চ হয়েছে। এটি 256 স্টোরেজ সহ আসা দেশের সবচেয়ে সস্তা ফোন। আজ অর্থাৎ 5 জানুয়ারি এই বাজেট ফোনের বিক্রি ই-কমার্স সাইট Amazon থেকে করা হবে।
Survey
✅ Thank you for completing the survey!
আইটেল ফোনের ফিচারের কথা বললে, এতে 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ একটি ডায়নামিক বার দেওয়া রয়েছে। এছাড়া 13MP রিয়ার ক্যামেরা এবং একটি AI লেন্সও রয়েছে এতে। সেলফি তোলার জন্য 8MP ফ্রন্ট শ্যুটার পাওয়া যাবে। আসুন নতুন ফোনের বিক্রির আগেই জেনে নেওয়া যাক দাম, ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
নতুন আইটেল ফোনটি দুটি কনফিগারেশনে কেনা যাবে – 4GB + 128GB, এবং 4GB + 256GB। ফোনের দাম 6,799 টাকা (850 টাকা ব্যাঙ্ক অফার সহ) এবং 7,299 টাকা রাখা হয়েছে।
Embark on a journey of brilliance! The itel A70 truly Awesome, India's first 12GB RAM + 256GB ROM smartphone, offers dynamic design, futuristic aesthetics, and vibrant colors. Sale begins tomorrow! Join the revolution – https://t.co/OnWgLsbcG7#itel#itelA70Smartphone… pic.twitter.com/ns36ycrH0R
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile