iQOO Z11xa 5G price in India Sale today Amazon offers specification
আইকু ভরাতের বাজারে সম্প্রতি তার নতুন 5G স্মার্টফোন iQOO Z11xa 5G লঞ্চ করেছিল। আজ 14 সেপ্টেম্বর আইকু জি11এক্সএ ফোনে প্রথম সেল Amazon সাইট থেকে করা হবে। আইকু জি11এক্সএ ফোনটি কোম্পানির জি11 সিরিজের আওতায় আসে। 7200mAh ব্যাটারি, এবং MediaTek Dimensity 7400 Turbo চিপসেট সহ আসে আইকু জি11এক্সএ ফোনটি। ভারতের বাজারে 30000 টাকার কম দামে আইকু জি11এক্সএ ফোনটি কেনা যাবে। আসুন দেরি না করে আইকু জি11এক্সএ ফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, আইকু জি11এক্সএ ফোনের দাম 28,999 টাকা থেকে শুরু হয়। কোম্পানি এই ফোনে বিশেষ ব্যাঙ্ক অফারও দিচ্ছে। গ্রাহকরা ICICI ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 1500 টাকার কুপন ডিসকাউন্ট পাবেন। যার পরে ফোনের দাম আরও কমে 27,499 টাকা হয় যাবে।
আরও পড়ুন: 40 টাকার কম দামে সস্তা রিচার্জ প্ল্যান দিচ্ছে BSNL, মিলবে 20 জিবি হাই-স্পিড ডেটা
Big on power. Bigger on everything. ⚡🔥
— iQOO India (@IqooInd) September 14, 2026
The iQOO Z11xa brings MediaTek Dimensity 7400 Turbo, OriginOS 6 and more to keep up with your everyday hustle.
Starting at ₹27,499.
Sale starts today, 12 pm. 👀
Ready to make the switch? ⚡#iQOO #iQOOZ11xa pic.twitter.com/xZBtR5oCsS
এছাড়া গ্রাহকরা 6 মাস পর্যন্ত No Cost EMI অপশনেও ফোনটি কিনতে পারবেন।
স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, আইকু জি11এক্সএ ফোনে রয়েছে 6.76 ইঞ্চির এলসিডি (LCD) ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত হতে পারে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
পারফরম্যান্সের ক্ষেত্রে, নতুন এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো প্রসেসরে চলে এবং এটি 8GB RAM সহ আসে। কোম্পানির দাবি অনুযায়ী, ফোনটি অ্যানটুটু (AnTuTu) বেঞ্চমার্ক পরীক্ষায় 8,90,000 এর বেশি স্কোর করেছে। উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য এতে AI Game Voice Changer এবং 4D Game Vibration এর মতো ফিচারও রয়েছে।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য ফোনের পেছনে ডুয়াল-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন: 2000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 7000mAh ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই অফার
পাশাপাশি, ফোনের একটি বিশেষ ফিচার হলো এর বিশাল 7200mAh ব্যাটারি, যা 44W ওয়্যারড ফাস্ট চার্জিং, রিভার্স ওয়্যারড চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে। একবার চার্জ দিলে এটি 40 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক, 93 ঘণ্টা অডিও প্লেব্যাক এবং 15.8 ঘণ্টা গেমিংয়ের সুবিধা দেয়।