iqoo launches iQOO Z11 with stunning design and features in India
আইকু ভারতে তাদের লেটেস্ট স্মার্টফোন হিসেবে iQOO Z11 লঞ্চ করেছে। আইকু জি11 ফোনে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সহ ব্রাইট ডিসপ্লে। ফোনের ডিসপ্লেতে 3D কার্ভড ডিসপ্লে রয়েছে যা 2000 নিট পিক HBM ব্রাইটনেস অফার করে। লেটেস্ট আইকু জি 11 5জি ফোনটি MediaTek Dimensity 7500 Turbo 5G প্রসেসর সহ আসা ভারতের প্রথম স্মার্টফোন। আসুন জেনে নেওয়া যাক আইকু জি11 ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
দামের কথা বললে, আইকু জি11 ফোনের দাম 34,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 6GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 8GB+128GB মডেল আসে যার দাম 39,999 টাকা। আরেকটি মডেল হল এই ফোনের 8GB+256GB স্টোরেজ যা 44,999 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: Samsung এর সস্তা 5G স্মার্টফোন ভারতে আসছে এই দিন, থাকবে 120Hz AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর
নতুন আইুক জি11 5জি ফোনটি Aurora Green এবং Celestial Blue কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এটি Amazon প্ল্যাটফর্ম এবং আইকু ইন্ডিয়ার অফিসিয়াল অনলাইন স্টোর থেকে কেনা যাবে।
Faster. Smarter. Built to keep up.
— iQOO India (@IqooInd) August 20, 2026
From the *India's First MediaTek Dimensity 7500 Turbo Processor to the **Brightest display in its segment and a 144Hz 1.5K 3D Curved AMOLED display, AI Captions, 50 MP Sony IMX8812 OIS Main Sensor Camera, the Z11 is ready to level up your… pic.twitter.com/I7pl3seis1
আইকু জি11 ফোনে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.83-ইঞ্চির কার্ভড 3D অ্যামোলেড ডিসপ্লে। এটি 1.5K রেজোলিউশন এবং 449 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। যেমনটি আমরা আগেই জানিয়েছি ফোনে 2000 nits HBM ব্রাইটনেস এবং 144Hz রিফ্রেশ রেট সহ স্মুদ ডিসপ্লে পাওয়া যায়।
লেটেস্ট ফোনটি MediaTek Dimensity 7500 Turbo প্রসেসরে কাজ করে, যা 4nm প্রসেসে তৈরি। আগের মডেলের তুলনায় এই 5G চিপসেটটি 15 শতাংশ বেশি স্মুদ পারফরম্যান্স ও 10 শতাংশ ভালো গেমিং অফার করে এবং 25 শতাংশ কম বিদ্যুৎ খরচ করে। অতিরিক্ত গরম হওয়া থেকে রুখতে ফোনে 3800mm² ভেপার কুলিং চেম্বারও রয়েছে। এছাড়া, ফোনটি বিভিন্ন AI ফিচারও সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, আইকু জি11 ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সহ আসে। এতে OIS সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর দেওয়া। সাথে সেকেন্ডারি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফোনে থাকছে 7050mAh ব্যাটারি যা 44W ফাস্ট চার্জিং সাপোর্টও করে। কোম্পানির জানিয়েছে যে এটি 10 মিনিটের Boost Charge ফিচার সহ আসে। এই ফিচারে 10 মিনিটে 1 শতাংশ থেকে 17 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। সাথে এতে IP68 এবং IP69 রেটিং দেওয়া।