Samsung এর সস্তা 5G স্মার্টফোন ভারতে আসছে এই দিন, থাকবে 120Hz AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর

Samsung এর সস্তা 5G স্মার্টফোন ভারতে আসছে এই দিন, থাকবে 120Hz AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর

স্যামসাং শীঘ্রই তাদের Fan Edition স্মার্টফোন সিরিজে নতুন মডেল আনতে চলেছে। কোম্পানি সম্প্রতি একটি পোস্টে তাদের পরবর্তী Galaxy Event এর তারিখ ঘোষণা করেছে, যা 27 অগাস্ট অনুষ্ঠিত হবে। রিপোর্ট অনুযায়ী এই ইভেন্টে কোম্পানি Samsung Galaxy S26 FE লঞ্চ করতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

বলে দি যে কোম্পানির FE সিরিজের ফোনগুলি প্রিমিয়াম ফিচারের সাথে বাজেট প্রাইসে আনা হয়। তবে স্যামসাং এখনও তার আপকামিং ফোনের সমস্ত স্পেসিফিকেশন এবং ফিচার নিশ্চিত করেনি, তবুও বিভিন্ন রিপোর্টে গ্যালাক্সি এস26 এফই ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে তথ্য পাওয়া গেছে। আসুন সেগুলো দেখে নেওয়া যাক…

আরও পড়ু্ন: 10 হাজার টাকার বেশি সস্তা হয়ে গেল 100W ফাস্ট ওয়্যারড চার্জিং সহ OnePlus 5G ফোনের দাম, জানুন কথায় পাবেন এই ডিল

Samsung Galaxy S26 FE ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, রিপোর্ট অনুযায়ী গ্যালাক্সি এস26 এফই ফোনে থাকতে পারে 6.7 ইঞ্চির Full HD+ ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে। সাথে ফোনটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্টও করতে পারে। ডিপস্লের পিক ব্রাইটনেস 1900 নিট পর্যন্ত থাকতে পারে, যার ফলে বেশি আলোতেও এটি স্পষ্টভাবে দেখা যাবে।

পারফরম্যান্সের জন্য, গ্যালাক্সি এস26 এফই ফোনে স্যামসাংয়ের নিজস্ব 3nm Exynos 2500 চিপসেট ব্যবহার করা হতে পারে। এই প্রসেসরটি প্রতিদিনের কাজ, গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে শক্তিশালী পারফরম্যান্স অফার করবে বলে আশা করা হচ্ছে। ফোনের ডিজাইন বেশ স্লিম হতে পারে, যা 7.4mm মোটো হতে পারে। সফটওয়্যারের ক্ষেত্রে, এটি Android 17 এর ওপর ভিত্তি করে তৈরি One UI 9 অপারেটিং সিস্টেমে চলতে পারে।

ফটোগ্রাফির জন্য, নতুন গ্যালাক্সি এস26 এফই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ডিভাইসে OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম সুবিধা সহ 8 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।

স্লিম ডিজাইন থাকা সত্ত্বেও, ফোনে অফার করা হয়েছে 4,900mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে।

আরও পড়ু্ন: 7000mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ Moto এর নতুন 5G স্মার্টফোনের আজ প্রথম সেল, জানুন দাম সহ অফার এবং স্পেক্স

গ্যালাক্সি ইভেন্ট কবে এবং কখন হবে

স্যামসাংয়ের গ্যালাক্সি ইভেন্টটি আগামী সপ্তাহে, 27 আগস্ট ভারতীয় সময় বিকেল 5.30 টায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি এই ইভেন্টে গ্যালাক্সি এস26 এফই এর ঘোষণা করতে পারে। বিভিন্ন লিক অনুযায়ী, ভারতে গ্যালাক্সি এস26 এফই ফোনের দাম শুরু 75000 টাকার কম হতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile