iQOO Z11 Lite gets massive discount with bank offer on Amazon freedom sale last day deal
আজ 12 অগাস্ট Amazon Great Freedom Sale এর শেষ দিন। আপনি যদি কোনো স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আজ রাত পর্যন্তই সেই সুযোগ পাবেন। অ্যামাজন ফ্রিডম সেলে এমনই একটি সস্তা স্মার্টফোন পাওয়া যাচ্ছে যা হল iQOO Z11 Lite 5G, যা ডিসকাউন্টে অনেকটা সস্তায় কেনা যাবে। এতে কুপন এবং ব্যাঙ্ক অফারের মতো সুবিধাও রয়েছে। আইকু জি11 লাইট ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং MediaTek Dimensity 6300 প্রসেসর। এখানে আইকু জি11 লাইট ফোনে ছাড়, অফার সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য দেওয়া হলো।
অ্যামাজনে আইকু জি11 লাইট ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 19,499 টাকায় লিস্ট করা হয়েছে। সেলের সময় আইকু জি11 লাইট ফোনে 500 টাকার কুপন অফার দেওয়া হচ্ছে। যার পরে ফোনের দাম 19 হাজারের কম হয় যাবে।
এছাড়া, HDFC ব্যাঙ্কের কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় (1250 টাকা পর্যন্ত) পাওয়া যাচ্ছে, যার ফলে ফোনের আসল দাম কমে 17,749 টাকায় দাঁড়াবে। কিনতে এখানে ক্লিক করুন
ফিচারের কথা বললে, আইকু জি11 লাইট ফোনে রয়েছে 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1600×720 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz, পিক ব্রাইটনেস 1200 নিটস এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
এটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে কাজ করে এবং Android 16 ভিত্তিক Origin OS 6 সহ আসে। এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6500mAh ব্যাটারি রয়েছে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, জি11 লাইট ফোনের পেছনে রয়েছে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং f/3.0 অ্যাপারচার সহ 0.08 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে f/2.2 অ্যাপারচারসহ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এছাড়া ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং রয়েছে। কানেক্টিভিটি সুবিধার মধ্যে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, 3.5mm অডিও জ্যাক, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.4, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি 2.0 পোর্ট।