Infinix Smart 8 Plus লঞ্চ, 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা রয়েছে স্মার্টফোনে, জানুন সমস্ত ডিটেল
Infinix কোম্পানি তার লেটেস্ট স্মার্টফোন Infinix Smart 8 Plus লঞ্চ করেছে
ফোনটি তিনটি কালার অপশনে আনা হয়েছে- টিম্বার ব্ল্যাক, গ্যালাক্সি হোয়াইট এবং শাইন গোল্ড
Smart 8 Plus ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া
Infinix কোম্পানি তার লেটেস্ট স্মার্টফোন Infinix Smart 8 Plus লঞ্চ করেছে। সম্প্রতি কোম্পানি গ্লোবাল মার্কেটে Smart 8 Pro নিয়ে এসেছিল। এখন কোম্পানির তরফে স্মার্ট 8 প্লাস লঞ্চ করেছে। লেটেস্ট স্মার্টফোনে 90Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি মতো একাধিক ফিচার রয়েছে।
আসুন জেনে নেওয়া যাক লেটেস্ট ইনফিনিক্স স্মার্টফোনে কী রয়েছে।
Infinix Smart 8 Plus এর দাম
নতুন ইনফিনিক্স ফোনের দাম কোম্পানির পক্ষ থেকে এখনও প্রকাশ করা হয়নি। এটি এখনও অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট করা হয়েনি। ফোনটি তিনটি কালার অপশনে আনা হয়েছে- টিম্বার ব্ল্যাক, গ্যালাক্সি হোয়াইট এবং শাইন গোল্ড।
Smart 8 Plus স্পেসিফিকেশন
ইনফিনিক্স স্মার্ট 8 প্লাস ফোনে 6.6 ইঞ্চি IPS LCD ডিসপ্লে থাকবে। এতে পাঞ্চ হোল ডিজাইন এবং 720 x 1612 পিক্সেল রেজোলিউশন দেওয়া। ফোনে 90Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
নতুন ইনফিনিক্স ফোনে পারফরম্যান্সের জন্য হেলিও G36 চিপসেট দেওয়া। ফোনে 4GB RAM, 64GB এবং 128GB স্টোরেজ অফার করা হয়েছে।
ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া। সেলফি তোলার জন্য ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
ফোনে পাওয়ার দিতে 6000mAh এর একটি বড় ব্যাটারি রয়েছে। এটি 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
ফোনটি Android 13 Go অপারেটিং সিস্টামে চলবে। সিকিউরিটির জন্য এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে।