HMD Vibe 2 5G first sale in India Today Check Price offers Specs
HMD Mobile তাদের বেশ কিছু স্মার্টফোন ডিভাইসের মাধ্যমে বাজারে বেশ সাড়া ফেলেছে। কোম্পানির সদ্য-লঞ্চ হওয়া HMD Vibe 2 5G স্মার্টফোনের প্রথম বিক্রি আজ (26 মে) থেকে শুরু হচ্ছে। সস্তা দামের এইচএমডি ভাইব 2 5জি স্মার্টফোনটি অক্টা-কোর Unisoc চিপসেট প্রসেসরে কাজ করে। তাছাড়া, এই ফোনের একটি অন্যতম ফিচার হলো এর 6000mAh ব্যাটারি। স্মার্টফোনটি Cosmic Lavender, Nordic Blue এবং Peach Pink তিনটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। চলুন এইচএমডি ভাইব 2 5জি স্মার্টফোনের দাম, সেল অফার থেকে শুরু করে স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া এইচএমডি ভাইব 2 5জি ফোনটি দুর্দান্ত সব ফিচার সহ আসে। এইচএমডি ভাইব 2 5জি ফোনটি আজ 26 মে দুপুর 12টায় Flipkart থেকে বিক্রি করা হবে। এই ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা থেকে শুরু হয়।
আরও পড়ুন: তীব্র গরমে AC এর কোন মোড ঘরকে রাখবে শিমলার মতো ঠান্ডা, এবং বিল আসবে কম
এছাড়া ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Cosmic Lavender, Nordic Blue এবং Peach Pink এই তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে।
ফিচারের কথা বললে, এইচএমডি ভাইব 2 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির একটি HD+ ডিসপ্লে, যার স্ক্রিন রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত সাপোর্ট করে। এছাড়া, ফোনের ডিসপ্লেতে 720×1600 পিক্সেল রেজোলিউশন দেওয়া হয়েছে। ফোনটি অক্টা-কোর Unisoc প্রসেসরে কাজ করে।
ক্যামেরার ক্ষেত্রে, এইচএমডি ভাইব 2 5জি ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনে প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, আর সেকেন্ডারি ক্যামেরা সেন্সর। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনে 6000mAh-এর একটি ব্যাটারি রয়েছে, যা 18W চার্জিং সুবিধা সাপোর্ট করে।