12000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Google Pixel এর 48MP ক্যামেরা স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই ডিল

আপনি যদি Google Pixel 9a কেনার কথা ভাবছেন, তবে এখনই সেরা সুযোগ। ই-কমার্স সাইট Flipkart এ গুগল পিক্সেল 9এ ফওনটি দেদার ছাড়ে কেনা যাবে। কারণ এই ফোনটি ছাড়ের সাথে লিস্ট করা হয়েছে এবং বিভিন্ন ব্যাঙ্ক অফারের সাথে এটি আরও সস্তায় কেনা যাবে। পিক্সেল 9এ ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এখানে আমরা আপনাকে গুগল পিক্সেল 9এ ফোনে পাওয়া অফার, নতুন দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছি।

ভারতে Google Pixel 9a ফোনের নতুন দাম এবং অফার

Flipkart-এ গুগল পিক্সেল 9এ ফোনের 8GB/256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 39,999 টাকা রাখা হয়েছে। ব্যাঙ্ক অফারের ক্ষেত্রে, Flipkart SBI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় 2000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে ফোনের দাম কমে 37,999 টাকা হয় যাবে। এই স্মার্টফোনটি মার্চ 2025 এ 49,999 টাকা দামে লঞ্চ হয়ে ছিল। তবে এখন এই স্মার্টফোনটি 120,000 টাকা কমে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: 8000mAh ব্যাটারি সহ Realme 5G ফোনের আজ প্রথম সেল, রয়েছে 14GB পর্যন্ত RAM এবং 50MP ক্যামেরা

এছাড়া, এক্সচেঞ্জ অফারের মাধ্যমে 35,600 টাকা পর্যন্ত আরও সেভিং করা সম্ভব। বলে দি যে, এক্সচেঞ্জ অফার সুবিধা নির্ভর করবে আপনি যে ডিভাইসটি এক্সচেঞ্জ করছেন তার মডেল এবং বর্তমান অবস্থার ওপর।

গুগল পিক্সেল 9এ ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, গুগল পিক্সেল 9এ ফোনে রয়েছে 6.3-ইঞ্চির Actua pOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2424 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 2700 নিটস। স্মার্টফোনটি Tensor G4 প্রসেসরে কাজ করে এবং এটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, গুগল পিক্সেল 9এ ফোনের পেছনে রয়েছে f/1.7 অ্যাপারচার ও OIS সাপোর্ট সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে f/2.2 অ্যাপারচারসহ 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন: সস্তা হয় গেল Sony 55 ইঞ্চির Smart TV, সোজা 29910 টাকার ছাড়, বাড়িতেই মিলবে থিয়েটারের মজা

কানেক্টিভিটি বা সংযোগের সুবিধার মধ্যে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 6E, Bluetooth 5.3, NFC, GPS, NavIC এবং একটি USB 3.2 Type-C পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :