8000mAh ব্যাটারি সহ Realme 5G ফোনের আজ প্রথম সেল, রয়েছে 14GB পর্যন্ত RAM এবং 50MP ক্যামেরা
রিয়েলমি সম্প্রতি Realme P4R নামে একটি দুর্দান্ত 5G ফোন বাজারে এনেছে। এতে রয়েছে বিশাল 8000mAh এর ব্যাটারি এবং এটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আজ, 17 জুন থেকে রিয়েলমি পি4আর ফোনের বিক্রি শুরু হচ্ছে। আপনি যদি রিয়েলমির এই ফোনটি কেনার কথা ভাবছেন তবে সবার আগে পি4আর ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিন।
Surveyভারতে Realme P4R ফোনের দাম কত এবং সেল অফার
দামের কথা বললে, রিয়েলমি পি4আর ফোনে বেস মডেল 4GB RAM+128GB স্টোরেজের দাম 18,999 টাকা এবং 6GB+256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 22,999 টাকা রাখা হয়েছে। ফোনটি টাইটানিয়াম গ্লেয়ার, সিলভার গ্লেয়ার এবং ল্যাভেন্ডার গ্লেয়ার, এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: সস্তা হয় গেল Sony 55 ইঞ্চির Smart TV, সোজা 29910 টাকার ছাড়, বাড়িতেই মিলবে থিয়েটারের মজা
realme UI 7.0 Ready for more.
— realme (@realmeIndia) June 16, 2026
Get a faster, smarter experience with the all-new #realmeP4R 5G.
Starting from ₹16,999*
Sale starts 17th June, 12PM
*T&C Apply
Know more: https://t.co/3wpyu06aYfhttps://t.co/Ok6fnrKYB9 pic.twitter.com/3wvsgOgclx
রিয়েলমি পি4আর ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন
স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি পি4আর ফোনের সামনের দিকে রয়েছে বড় 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 1,200 নিটস। এটি 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। MediaTek Dimensity 6300 চিপসেটে চলা এই ফোনে 14 জিবি পর্যন্ত ডাইনামিক RAM এবং 256 জিবি স্টোরেজ সুবিধা রয়েছে।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি পি4আর স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের AI-চালিত প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর সামনের ও পেছনের দুটি ক্যামেরাতেই ‘মোশন ফটো’ (Motion Photo) ফিচারটি রয়েছে। সেলফির জন্য সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া ফোনে রিয়েলমির বিভিন্ন AI টুলসও রয়েছে।
ফোনে AI Eraser 2.0, AI Ultra Clarity, AI Unblur এবং AI Portrait Glow-এর মতো ফিচার রয়েছে, যা ছবির কোয়ালিটি উন্নত করতে এবং ফটো এডিটিং সহজ করতে সাহায্য করে। এর অন্যতম প্রধান ফিচার হলো 8000mAh-এর ব্যাটারি, যা একবার চার্জে তিন দিন পর্যন্ত চলতে পারে বলে দাবি করা হচ্ছে। এছাড়া ডিভাইসটি 45W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সুবিধাও সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
