Google Pixel 7a Price Discount: 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে গুগল ফোন, কোথায় পাবেন এই অফার জানুন
Google Pixel 7a স্মার্টফোনটি Amazon সাইটে বিশাল ছাড় অফার করছে
এই স্মার্টফোনটি ভারতে গত বছর মে মাসে 43,999 টাকায় লঞ্চ করা হয়েছিল
গুগল ফোনে 6.1 ইঞ্চি FullHD + OLED ডিসপ্লে রয়েছে
Google Pixel 7a কেনার কথা ভাবছেন, তবে এটাই সুযোগ। কারণ ই-কমার্স সাইট Amazon-এ এই স্মার্টফোনে বিশাল ছাড় অফার করছে। পিক্সেল 7a ফোনে 6.1-ইঞ্চি FullHD+ OLED ডিসপ্লে এবং 64-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া। আসুন জেনে নেওয়া যার গুগল পিক্সেল 7a ফোনে কী অফার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Google Pixel 7a ফোনে অফার
গুগল এর এই ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজের সাথে Amazon লিস্ট করা হয়েছে। এই মডেলটি 40,990 টাকায় বিক্রি করা হচ্ছে।
বলে দি যে গুগলের এই স্মার্টফোনটি ভারতে গত বছর মে মাসে 43,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।
স্মার্টফোনে ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। গ্রাহকরা Amex ক্রেডিট কার্ড পেমেন্টে 7.5 শতাংশ অর্থাৎ 3500 টাকার ছাড় পাবেন। ছাড়ের পর ফোনটি 37,915 টাকায় বিক্রি হচ্ছে। এই হিসেবে লঞ্চের দামের চেয়ে 6 হাজার টাকা সস্তায় কেনা যাবে এই স্মার্টফোন।
Pixel 7a-এর ফিচার এবং স্পেসিফিকেশন
গুগল ফোনে 6.1 ইঞ্চি FullHD + OLED ডিসপ্লে রয়েছে। ফোনের রিফ্রেশ রেট 90Hz দেওয়া। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস 3 সুরক্ষা দেওয়া।
প্রসেসর হিসেবে এতে Tensor G2 চিপসেট দেওয়া হয়েছে, যার সাথে রয়েছে Titan M2 সিকিউরিটি চিপ।
এই স্মার্টফোনে 8GB RAM এবং 128GB ইনবিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা সেটআপের জন্য, পিক্সেল 7a ফোনের রিয়ারে একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট রয়েছে। এছাড়া একটি 13-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-এঙ্গেল ক্যামেরা রয়েছে। সামনে একটি 13-মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হয়েছে।
পিক্সেল 7a ফোনে পাওয়ার দিতে 4385mAh ব্যাটারি রয়েছে যা ওয়্যারলেস চার্জিং এবং Qi চার্জিং স্ট্যান্ডার্ডকে সাপোর্ট করে।


