Google launched Pixel 11, Pixel 11 pro, pixel 11 pro XL and pixel 11 pro fold in India price specs
Google আনুষ্ঠানিকভাবে ভারতে তাদের Pixel series এর আওতায় নতুন Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL এবং Pixel 11 Pro Fold লঞ্চ করেছে। গুগল পিক্সেল 11 সিরিজ স্মার্টফোনে একাধিক আপগ্রেড দেওয়া হয়েছে, যেখানে বড় ব্রাইটার স্ক্রিন, বড় ব্যটারি, নতুন Tensor G6 চিপ এবং উন্নত ক্যামেরা পাওয়া যাবে। শুধু তাই নয়, বরং প্রো মডেলগুলিতে বড়সড় ক্যামেরা আপগ্রেড দেখা গেছে। নতুন পিক্সেল ডিভাইসগুলোতে AI কে বিশেষ ফোকস করা হয়েছে। বিশেষ করে ফোনগুলোকে আরও স্মার্ট এবং কার্যকর করে তুলতে গুগল এতে Gemini ফিচার সাপোর্ট দিয়েছে। স্মার্টফোনের পাশাপাশি গুগল Pixel Watch 5 ঘড়িও বাজারে এনেছে, যা দ্রুত প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং আরও ব্রাইট ডিসপ্লে অফার করবে।
স্ট্যান্ডার্ড পিক্সেল 11 মডেলে রয়েছে 6.3-ইঞ্চির Actua OLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট। এছাড়া, বাইরের আলোতে এর ডিসপ্লে 3000 নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করতে পারে। হ্যান্ডসেটটি Tensor G6 চিপসেটে কাজ করে এবং এতে 12GB RAM এবং 512GB স্টোরেজ সুবিধা রয়েছে। পিক্সেল 11 ফোনে রয়েছে 4985mAh-এর ব্যাটারি এবং এটি 30W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ম্যাক্রো ফোকাস সুবিধা সহ 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং OIS সুবিধা সহ 10.5MP মেগাপিক্সেলের 5x টেলিফটো ক্যামেরা। এর সামনের ক্যামেরা 10.5 মেগাপিক্সেলের অটোফোকাস ইউনিট। পিক্সেল 11 মডেলটি Frost, Pistachio, Hibiscus এবং Obsidian রঙে পাওয়া যাবে। এতেও রয়েছে Gorilla Glass Victus 2-এর সুরক্ষা এবং IP68 রেটিং।
ফিচারের কথা বললে, পিক্সেল 11 প্রো ফোনে রয়েছে Tensor G6 চিপ, যার সাথে পেয়ার করা হয়েছে 16GB RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। এছাড়া, এতে রয়েছে 4850mAh এর ব্যাটারি যা 30W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
স্মার্টফোনে রয়েছে 6.3-ইঞ্চির Super Actua LTPO OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 3600 নিটস। ফোনের পেছনে রয়েছে Gorilla Glass Victus 2-এর সুরক্ষা এবং এটি IP68 রেটিং সহ আসে। পিক্সেল 11 প্রো মডেলটি Canyon, Olive, Fog এবং Obsidian কালার অপশনে পাওয়া যাবে।
এর ক্যামেরা সেটআপে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ম্যাক্রো ফোকাস সুবিধা সহ 48 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং OIS সুবিধা সহ 48 মেগাপিক্সেলের 5x টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 42 মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। গুগলের মতে, এই ডিভাইসটি 24fps এবং 30fps এ পিক 8K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবে।
Get your first look at the Pixel 11 family. Refined hardware, made to last. Fresh colors. New cameras. And designed for Gemini Intelligence. #MadeByGoogle pic.twitter.com/2zTSWvynjH
— Google (@Google) August 12, 2026
পিক্সেল 11 প্রো এক্সএল ফোনে রয়েছে 6.8 ইঞ্চির Super Actua LTPO OLED ডিসপ্লে, যা পিক 120Hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সরাসরি সূর্যের আলোতেও ফোনে পিক ব্রাইটনেস 3600 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে বাইরের আলোতেও ডিসপ্লের সবকিছু স্পষ্টভাবে দেখা যায়।
এই হ্যান্ডসেটটি গুগল এর Tensor G6 চিপসেটে চলবে এবং এতে পিক 512 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 16GB RAM এর সুবিধা রয়েছে। স্মার্টফোনের ডিজাইন বেশ স্লিম হলেও এতে রয়েছে 5115mAh এর বিশাল ব্যাটারি, যা 45W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য পিক্সেল 11 প্রো এক্সএল ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 48 মেগাপিক্সেল 5x টেলিফটো ক্যামেরা। এছাড়া, এটি 120x পর্যন্ত Pro Zoom সুবিধাও সাপোর্ট করে। সেলফির জন্য ফোনের সামনে 42 মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা দেওয়া। পিক্সেল 11 প্রো এক্সএল Canyon, Olive, Fog এবং Obsidian কালার অপশনে পাওয়া যাচ্ছে।
লেটেস্ট পিক্সেল 11 সিরিজের চতুর্থ স্মার্টফোন হল পিক্সেল 11 প্রো ফোল্ড। এতে ফোনের ভিতরের ডিসপ্লেতে রয়েছে বড় 8 ইঞ্চির ইনার ডিসপ্লে এবং 6.5 ইঞ্চির একটি কভার স্ক্রিন। দুটি স্ক্রিনেই 120Hz রিফ্রেশ রেট সহ OLED প্যানেল ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, কোম্পানির দাবি অনুযায়ী, বাইরের আলোতে ফোনের ব্রাইটনেস 3600 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে।
ফোনের ভেতরে রয়েছে গুগলের Tensor G6 চিপসেট, যার সাথে পেয়ার করা হয়েছে 16 জিবি RAM এবং 512 জিবি স্টোরেজ। এছাড়া, সারাদিন চলার জন্য ফোনে রয়েছে 4750mAh এর ব্যাটারি।
ক্যামেরার ক্ষেত্রে, এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 10.5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 10.8 মেগাপিক্সেল 5x টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের দুটি স্ক্রিনেই 10 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। বলে দি যে, নতুন পিক্সেল 11 প্রো ফোল্ড ফোনে Gemini AI ফিচার দেওয়া হয়েছে।
ভারতীয় বাজারে গুগল পিক্সেল 11 ফোনের দাম 89,999 টাকা রাখা হয়েছে। এছাড়া পিক্সেল 11 প্রো ফোনের দাম 1,19,999 টাকা, এবং পিক্সেল 11 প্রো এক্সএল ফোনের দাম 1,34,999 টাকা থেকে শুরু হয়। অন্যদিকে গুগল পিক্সেল 11 প্রো ফোল্ডের দাম রাখা হয়েছে 1,86,999 টাকা।
বলে দি যে, নির্দিষ্ট কিছু কেনাকাটার ক্ষেত্রে গুগল বিশেষ লঞ্চ অফার সুবিধা দিচ্ছে। এতে রয়েছে 10,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, 9000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং 24 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই (EMI) সুবিধা।