Flipkart deal on Google Pixel 10 Price discount offer
Google তার জনপ্রিয় স্মার্টফোন Pixel 10 ফোনের দাম আবারও কমিয়ে দিয়েছে। ই-কমার্স সাইট Flipkart এ এই ফোনটি লঞ্চ প্রাইস থেকে 22 হাজার টাকার কম দামে লিস্ট করা হয়েছে। গুগলের এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে শক্তিশালী ক্যামেরা এবং আকর্ষণীয় সব ফিচার। এটি Google Gemini AI সাপোর্ট করে এবং এতে 7 বছরের অ্যান্ড্রয়েড ওএস (Android OS) আপডেটের দাবি করে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে গুগল পিক্সেল 10 ফোনটি।
গুগল ভারতে এই ফ্ল্যাগশিপ ফোনটি একটিমাত্র স্টোরেজ ভ্যারিয়্যান্ট 12GB RAM + 256GB স্টোরেজে লঞ্চ করেছিল। পিক্সেল 10 ফোনের আসল দাম 79,999 টাকা হলেও, বর্তমানে ফ্লিপকার্টে এটি 57,999 টাকায় পাওয়া যাচ্ছে। গ্রাহকরা এই প্ল্যাটফর্মে 7000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট বা ছাড় পেতে পারেন। এছাড়া, নো-কস্ট ইএমআই (no-cost EMI) এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও রয়েছে।
আরও পড়ুন: 4 জুলাই থেকে শুরু হচ্ছে Flipkart সেলে, অর্ধেক দামে মিলবে Motorola, Realme সহ একাধিক স্মার্টফোন
এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে 6.3-ইঞ্চির Actua OLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি কর্নিং গরিলা গ্লাস 2 (Corning Gorilla Glass 2) দিয়ে সুরক্ষিত রাখা এবং এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 3000 নিটস পর্যন্ত হতে পারে।
প্রসেসর হিসেবে গুগল পিক্সেল 10 ফোনে রয়েছে Tensor G5 চিপসেট, যা গুগলের এখন পর্যন্ত লেটেস্ট চিপসেট। এতে 12 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। স্মার্টফোনে 4,970mAh-এর ব্যাটারি রয়েছে এবং এটি 30W ওয়্যারড চার্জিংয়ের পাশাপাশি 10W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: পুরো 50 শতাংশ ছাড়ে বাড়ি নিয়ে আসুন 65 ইঞ্চির Smart TV, সিনেমা হল ও ফেল এই টিভির আগে
ফোনের পেছনের অংশে রয়েছে ট্রিপল-ক্যামেরা সেটআপ। এতে OIS-সহ 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং 10.8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 10.5 মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে। এছাড়া, এতে IP68 রেটিং রয়েছে, যা জল ও ধুলোর সংস্পর্শে ফোনের ক্ষতি হতে দেয় না।