4 জুলাই থেকে শুরু হচ্ছে Flipkart সেলে, অর্ধেক দামে মিলবে Motorola, Realme সহ একাধিক স্মার্টফোন
ফ্লিপকার্ট সাইটে 4 জুলাই থেকে নতুন সেল Flipkart GOAT Sale শুরু হতে চলেছে
এই সেলে Realme, Motorola, Google মতো কোম্পানির ফোন প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে
ফ্লিপকার্ট প্লাস সদস্যরা 24 ঘণ্টা আগেই 'গোট সেল' এ ব্ল্যাক এবং ফ্লিপকার্ট প্লাস ইউজাররা 24 ঘন্টা আগে এক্সেস পাবেন
ফ্লিপকার্ট সাইটে 4 জুলাই থেকে নতুন Flipkart GOAT Sale শুরু হতে চলেছে। ই-কমার্স ওয়েবসাইটে তার এই নতুন সেলের ঘোষণা করেছে। এই সেলে Realme, Motorola, Google মতো কোম্পানির ফোন প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে। একই দিনে (4 জুলাই) অ্যামাজনের ‘প্রাইম ডে সেল’ ও শুরু হচ্ছে, ফলে গ্রাহকরা দুটি প্ল্যাটফর্মেই ছাড়ে সাথে তাদের পছন্দের স্মার্টফোন কেনার সুযোগ পাবেন। আসুন দেখে নেওয়া যাক ফ্লিপকার্ট সেলে কী কী অফার থাকছে…
SurveyFlipkart GOAT Sale
ফ্লিপকার্ট প্লাস সদস্যরা 24 ঘণ্টা আগেই ‘গোট সেল’ এ ব্ল্যাক এবং ফ্লিপকার্ট প্লাস ইউজাররা 24 ঘন্টা আগে এক্সেস পাবেন। তবে সাধারণ গ্রাহকরা 4 জুলাই থেকে এই সেলে কেনাকাটা করতে পারবেন। গ্রাহকরা এক্সচেঞ্জ অফার, নো-কস্ট ইএমআই (EMI) এবং বিভিন্ন ব্যাঙ্ক অফারের মতো সুবিধাও পেতে পারবেন। বিশেষ উল্লেখ্য যে, অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) এবং এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে বিভিন্ন প্রোডাক্টের ওপর বড় অঙ্কের ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: পুরো 50 শতাংশ ছাড়ে বাড়ি নিয়ে আসুন 65 ইঞ্চির Smart TV, সিনেমা হল ও ফেল এই টিভির আগে
Motorola Edge 70 Fusion
আপকামিং ফ্লিপকার্ট সেলে মোটোরোলার এই ফোনটি মাত্র 26,999 টাকার শুরুর দামে পাওয়া যাবে। এই ফোনটি সম্প্রতি ভারতীয় বাজারে 42,999 টাকার শুরুর দামে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল।
Realme P4 Lite 5G
মিড-রেঞ্জ বাজেটের রিয়েলমির এই ফোনটি ফ্লিপকার্ট সেলে 14,999 টাকার শুরুর দামে পাওয়া যাবে। এর সাধারণ দাম 28,999 টাকা, অর্থাৎ গ্রাহকরা এটি প্রায় অর্ধেক দামে কিনতে পারবেন।
Oppo K14 5G
ওপ্পোর এই মিড-রেঞ্জ ফোনটি ফ্লিপকার্ট সেলে 17,999 টাকার শুরুর দামে পাওয়া যাবে। ফোনের আসল দাম 25,999 টাকা এবং এতে 8,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
Google Pixel 10
গুগলের এই ফোনটি শুরুতে 79,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। ফ্লিপকার্ট সেলে আপনি এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি 57,999 টাকার শুরুর দামে কিনতে পারবেন, যার ফলে 22,000 টাকা পর্যন্ত সস্তা হবে।
Nothing Phone 4a
আপকামিং ফ্লিপকার্ট সেলে নাথিং-এর এই ফোনটি 34,199 টাকার শুরুর দামে পাওয়া যাবে। ফোনের বেস প্রাইস 40,999 টাকা। ফোনটি কেনার ক্ষেত্রে 6,800 টাকার ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন: OnePlus লঞ্চ করতে চলেছে Snapdragon 8 Elite Gen 6 চিপসেট সহ নতুন ফ্ল্যাগশিপ কমপ্যাক্ট স্মার্টফোন
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
