Digit.in

10,000 পিক ব্রাইটনেস এবং 8400mAh ব্যাটারি সহ iQOO ভারতে আনছে শক্তিশালী গেমিং 5G স্মার্টফোন

Highlights

আইকিউ শীঘ্রই ভারতে তার নতুন iQOO 16 স্মার্টফোন লঞ্চ করবে

আইকিউ এর এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে ডিসেম্বর 2026 এ লঞ্চ হতে পারে

আপকামিং আইকু 16 ফোনের একটি প্রমোশনাল মাইক্রোসাইট কিছু সময়ের জন্য Amazon সাইটে লাইভ করা হয়েছিল

10,000 পিক ব্রাইটনেস এবং 8400mAh ব্যাটারি সহ iQOO ভারতে আনছে শক্তিশালী গেমিং 5G স্মার্টফোন

আইকিউ শীঘ্রই ভারতে তার নতুন iQOO 16 স্মার্টফোন লঞ্চ করবে। আইকিউ এর এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে ডিসেম্বর 2026 এ লঞ্চ হতে পারে। আপকামিং আইকু 16 ফোনের একটি প্রমোশনাল মাইক্রোসাইট কিছু সময়ের জন্য Amazon সাইটে লাইভ করা হয়েছিল, তবে এখন এটি সরিয়ে দেওয়া হয়। চীনের মার্কেটে আইকু 16 ফোনটি আগেই লঞ্চ করে দেওয়া হয়েছে। আইকিউ 16 ফোনে থাকবে বড় ব্যাটারি, 165Hz ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা দেওয়া হবে।

অ্যামাজন ইন্ডিয়াতে আইকিউ 16-এর জন্য একটি পেজ কিছু সময়ের জন্য চালু থাকার খবর সামনে আসার পর ভারতে এটি নিয়ে আলোচনা আরও বেড়ে যায়। টেক টিপস্টার পারাস গুগলানি এই পেজের তথ্য শেয়ার করেছেন।

আইকিউ ইন্ডিয়ার প্রধান নিপুন মারিয়া ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে আইকিউ 16 ভারতে লঞ্চ হবে। কোম্পানি ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2026-এও ফোনটি প্রকাশ করেছিল। এখন, সম্প্রতি আসা রিপোর্ট অনুযায়ী আইকিউ 16 ফোনটি ডিসেম্বরে লঞ্চ হতে পারে।

iQOO 16 India launch soon as Amazon microsite reportedly goes live
iQOO 16 India launch soon as Amazon microsite reportedly goes live

কিছু সূত্রের দাবি, কোম্পানি ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফোনের টিজার প্রকাশ করতে পারে এবং দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এটি বাজারে আনতে পারে। 15 থেকে 17 ডিসেম্বরের মধ্যে এটি বাজারে আসবে বলেও দাবি করা হয়েছে। তবে, আইকিউ এখনও কোনো তারিখ নিশ্চিত করেনি।

iQOO 16 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে

আপকামিং আইকিউ 16 ফোনটি ভারতে OriginOS 7 এর সাথে আসতে পারে, যা Android 17 এর উপর ভিত্তি করা। প্রসেসর হিসেবে আইকিউ 16 ফোনে শক্তিশালী প্রসেসর Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট থাকবে, য়া 2nm প্রসেসে তৈরি করা। ফোনে গেমিংয়ের জন্য আলাদা Q4 চিপ দেওয়া হয়েছে।

আপকামিং আইকিউ 16 ফোনে ডিসপ্লে হিসেবে থাকবে 6.85-ইঞ্চি Samsung M16 OLED ডিসপ্লে (2K / 1440 x 3168 রেজোলিউশন), 165Hz রিফ্রেশ রেট ও পিক 10,000 নিটস পিক ব্রাইটনেস।

প্রসেসর হিসেবে আইকিউ 16 ফোনে দেওয়া হবে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট এবং গেমিংয়ের জন্য Q4 গেমিং চিপ। এটি 12GB/16GB LPDDR5X Ultra Pro RAM এবং 256GB, 512GB এবং 1TB UFS 4.1 স্টোরেজ পেয়ার করা হবে।

পাওয়ার দিতে আইকিউ 16 ফোনে দেওয়া হয়েছে 8400mAh ব্যাটারি। এটি এই ফোনের আরেকটি বড় বিশেষত্ব হবে। ফটোগ্রাফির ক্ষেত্রে, আইকিউ 16 ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile