15000 টাকার কম দামে 7000mAh পর্যন্ত ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ 5টি সেরা 5G স্মার্টফোন, দেখুন তালিকা

5G Smartphone under Rs 15000: 15000 টাকা বাজেটটি বর্তমানে স্মার্টফোন বাজারের জন্য একটি দারুণ ‘সুইট স্পট’। এই বাজেটে এখন নামী ব্র্যান্ডগুলো দুর্দান্ত সব ফিচার দিচ্ছে, যার মধ্যে রয়েছে 5G কানেক্টিভিটি, পাঞ্চ-হোল ডিসপ্লে, 7000mAh পর্যন্ত ব্যাটারি, 50MP ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর। সম্প্রতি বাজারে আসা এবং দারুণ সাড়া জাগানো এমন 5টি নতুন স্মার্টফোনের তালিকা নিচে দেওয়া হলো।

1. Moto G64 5G

    দাম: 13,999 টাকা (8GB RAM+128GB)

    মোটোরোলার এই ফোনটি এই বাজেটের অন্যতম সেরা অলরাউন্ডার। যারা অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা পছন্দ করেন, তাদের জন্য এটি পারফেক্ট। ফিচার হিসেবে, এতে রয়েছে MediaTek Dimensity 7025 প্রসেসর, যা এই বাজেটে বেশ শক্তিশালী। ফোনে 120Hz রিফ্রেশ রেটের Full HD+ ডিসপ্লে এবং ওআইএস (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর 6000mAh-এর বিশাল ব্যাটারি।

    আরও পড়ুন: Realme এর জনপ্রিয় স্মার্টফোনের বেড়ে গেল দাম, কেনার আগে জেনে নিন নতুন দাম কত

    2. Vivo T4 lite 5G

      দাম: 14,999 টাকা (6GB RAM+128GB)

      ভিভো কোম্পানির টি4 লাইট 5জি ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। এতে রয়েছে 6.74 ইঞ্চি HD+ ডিসপ্লে, Dimensity 6300 5G প্রসেসর, 50MP+2MP রিয়ার এবং 5MP সেলফি ক্যামেরা সহ 6000mAh এর বিশাল ব্যাটারি মতো ফিচার রয়েছে।

      3. realme Narzo 100 Lite 5G

      দাম: 14,999 টাকা (4GB RAM+128GB)

      এই তালিকায় রিয়েলমির ফোনও রয়েছে। রিয়েলমি নারজো 100 লাইট ফোনটি 14,999 টাকা দামে আসে। এতে রয়েছে 6.8-ইঞ্চির ডিসপ্লে, 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ 50MP রিয়ার ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি মতো ফিচার।

      4. Samsung Galaxy F15 5G

        দাম: 13,399 টাকা (6GB RAM+128GB)

        স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু এবং যারা দীর্ঘদিনের জন্য একটি টেকসই ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি সেরা বিকল্প। ফিচার হিসেবে ফোনে রয়েছে 90Hz রিফ্রেশ রেটের Super AMOLED ডিসপ্লে। প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 6100+। এতেও রয়েছে 50MP OIS সহ ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি। স্যামসাং এই ফোনে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার দাবি দিয়েছে।

        আরও পড়ুন: Poco X8 Pro vs Realme 16 5G: পোকো নাকি রিয়েলমি, দাম, ক্যামেরা, ব্যাটারি এবং পারফরম্যান্সে কে এগিয়ে, কোনটি হবে সেরা

        5. POCO C85 5G

        দাম: 13,999 টাকা (4GB RAM+128GB)

        পোকো কোম্পানির এই ফোনটি 6.9-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া। সাথে রয়েছে Dimensity 6300 প্রসেসর, 50MP রিয়ার ক্যামেরা এবং 6000mAh লিথিয়াম পলিমর ব্যাটারি মতো ফিচার।

        Joyeeta Bhattacharya

        Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

        Connect On :