Poco X8 Pro vs Realme 16 5G: পোকো নাকি রিয়েলমি, দাম, ক্যামেরা, ব্যাটারি এবং পারফরম্যান্সে কে এগিয়ে, কোনটি হবে সেরা

Poco X8 Pro vs Realme 16 5G: পোকো নাকি রিয়েলমি, দাম, ক্যামেরা, ব্যাটারি এবং পারফরম্যান্সে কে এগিয়ে, কোনটি হবে সেরা

Poco X8 Pro হলো কোম্পানিটির অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন। তবে বাজারে বাজারে এই ডিভাইসটির সাথে পাল্লা দেওয়ার মতো আরও অনেক ধুরন্ধর স্মার্টফোন আছে, যা একই দামের মধ্যে চমৎকার সব ফিচার অফার করছে। এদের মধ্যে Realme 16 5G একজন। তবে পোকে এক্স8 প্রো এবং রিয়েলমি 16 5জি স্মার্টফোনই চমৎকার সব ফিচার রয়েছে, যদিও এদের দামের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে। এখানে আমরা দুটি ফোনের তুলনা করবো, যা আপনাকে সঠিক ফোন বেছে নিতে সাহায্য করবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Poco X8 Pro 5G vs Realme 16 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লের কথা বললে, পোকে এক্স8 প্রো 5জি ফোনে রয়েছে 6.59-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2756×1268 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 3500 নিটস। অন্যদিকে, রিয়েলমি 16 5জি ফোনে ব্যবহার করা হয়েছে 6.5-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2372×1080 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4200 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যায়।

আরও পড়ুন: Jio vs Airtel vs Vi: 199 টাকার রিচার্জ প্ল্যানে জিও, এয়ারটেল নাকি ভোডাফোন আইডিয়া, কে দিচ্ছে বেশি ডেটা এবং ভ্যালিডিটি

প্রসেসর হিসেবে পোকো এক্স8 প্রো 5জি ফোনটি MediaTek Dimensity 8500 Ultra চিপসেটে কাজ করে। রিয়েলমি 16 5জি ফোনে রয়েছে MediaTek Dimensity 6400 Turbo চিপসেট।

ক্যামেরার ক্ষেত্রে, পোকো এক্স8 প্রো 5জি ফোনের রিয়ারে রয়েছে f/1.5 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এর পাশাপাশি একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এই ডিভাইসে 20 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পেয়ার করা।

পাশাপাশি, রিয়েলমি 16 5জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য, এতে f/2.4 অ্যাপারচার-সহ একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ার করা হয়েছে।

ব্যাটারির ক্ষেত্রে পোকো এক্স8 প্রো 5জি ফোনে দেওয়া 6500mAh ব্যাটারি, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রিয়েলমি 16 5জি ফোনে পাওয়া যাবে 7000mAh ব্যাটারি পেয়ার করা হয়েছে, যা 60W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

পোকে এক্স8 প্রো বনাম রিয়েলমি 16 5জি ফোনের ভারতীয় দাম কত

দামের কথা বললে, পোকে এক্স8 প্রো ফোনের 8GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 32,999 টাকা এবং 12GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 35,999 টাকা।

আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশ্যে এল Motorola এর প্রিমিয়াম স্মার্টফোনের একাধিক ফিচার, 12GB RAM সহ থাকবে 50MP এর দুটি ক্যামেরা

পাশাপাশি, রিয়েলমি 16 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 31,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 33,999 টাকা রাখা হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile