Realme এর জনপ্রিয় স্মার্টফোনের বেড়ে গেল দাম, কেনার আগে জেনে নিন নতুন দাম কত
আপনি যদি একটি নতুন Realme স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে এই খবরটি আপনার জন্য। কোম্পানি চুপিসারে তার একাধিক জনপ্রিয় স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। বিশেষ বিষয় হল, কোম্পানি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি বাজেট এবং মিড-বাজেট সেগামেন্ট ফোনের দামও বাড়িয়ে দিয়েছে। এই তালিকায় রয়েছে Realme P4 Power, Realme P4, P4x এবং P4 lite ফোন। যার ফলে সেগুলোর দাম আগের চেয়ে বেশি হয়ে গেছে। মেমরি এবং কম্পোনেন্টস এর দাম বাড়ার কারণে গ্রাহকদের এখন রিয়েলমি এর অনেক মডেল এখন বেশি দামে কিনতে হবে।
SurveyRealme P4 ফোনের দাম বাড়ল 3000 টাকা
রিয়েলমি পি4 5জি ফোনের দাম সরাসরি 3000 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে, এই মডেলের বেস ভ্যারিয়্যান্ট 6GB + 128GB স্টোরেজের দাম 20,999 টাকা থেকে বেড়ে 23,999 টাকা হয়েছে। এদিকে, 8GB + 128GB ভ্যারিয়্যান্টের দাম 21,999 টাকা থেকে বেড়ে 24,999 টাকা এবং 8GB+256GB মডেলের দাম 23,999 টাকা থেকে বেড়ে এখন 26,999 টাকায় দাঁড়িয়েছে।
দাম বাড়ল Realme P4 Power ফোনেরও
10,001mAh এর বড় ব্যাটারি সহ রিয়েলমি পি4 পাওয়ার ফোনের দামও 2000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ফোনটি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, বড় ডিসপ্লে এবং দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জনপ্রিয়। এখন ফোনের বেস মডেল 8GB+128GB স্টোরেজের দাম 27,999 টাকা থেকে বেড়ে 29,999 টাকা হয় গেছে। ফোনের 8GB+256GB স্টোরেজের দাম 29,999 টাকার বদলে 31,999 টাকা হয় গেছে। এছাড়া ফোনের 12GB+256GB মডেলের দাম 34,999 টাকা হয়েছে (আগে ছিল 32,999 টাকা)।
Realme P4x এবং Realme P4 Lite 4G ফোনের নতুন দাম কত
বাকি ফোনের মতোই রিয়েলমি পি4এক্স এবং পি4 লাইট 4জি ফোনের দামও বাড়ানো হয়েছে। তবে এই ফোনগুলির দাম বেশি বাড়ানো হয়েনি।
রিয়েলমি পি4এক্স 5জি ফোনের বেস মডেল 6GB + 128GB ফোনের দাম 19,999 টাকা থেকে এখন 20,999 টাকা হয় গেছে। এছাড়া 8GB + 128GB মডেলের দাম 21,999 টাকা থেকে বেড়ে 22,499 টাকা হয়েছে।
এদিকে, রিয়েলমি পি4 লাইট 4জি ফোনের বেস মডেল 4GB + 64GB এর দাম 10,999 টাকা থেকে বেড়ে 11,999 টাকা হয়েছে এবং 4GB + 128GB মডেলের দাম 12,999 টাকা থেকে বেড়ে 13,999 টাকা হয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
