Ration Card Rejection in West Bengal: বাড়িতে ফ্রিজ, টিভি, এসি বা মোটরসাইকেল থাকলে কি পশ্চিমবঙ্গ সরকার বাতিল করে দেবে রেশন কার্ড, জানুন আসলে কী

Ration Card Rejection in West Bengal: বাড়িতে ফ্রিজ, টিভি, এসি বা মোটরসাইকেল থাকলে কি পশ্চিমবঙ্গ সরকার বাতিল করে দেবে রেশন কার্ড, জানুন আসলে কী

Ration Card Rejection in West Bengal: নতুন পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ড নিয়ে একের পর এক নতুন আপডেট জারি করছে। বর্তমান সময় রেশন কার্ড একটি খুবই প্রয়োজনীয় ডকুমেন্ট। এটি থাকলে অনেকেই চাল, গম বা অন্যান্য খাদ্য সামগ্রী পাওয়া যায়। তবে নতুন সরকার আসার পর থেকেই রেশন কার্ড নিয়ে চলছে একের পর এক নতুন নিয়ম এবং সেই কারণেই বাতিলও হচ্ছে অনেক রেশন কার্ড। নতুন নিয়মে রেশন কার্ড ইউজারের কাছে কিুছ জিনিস থাকলে বাদ দেওয়া হচ্ছে তার কার্ড। রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ করতে একাধিক সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান সরকার। এই সমস্ত কিছুর পাশাপাশি চলছে ডিজিটাল রেশন কার্ড সিস্টাম শুরু করা পদক্ষেপ। ডিজিটাল রেশন কার্ড সিস্টামে গ্রাহকরা বায়োমেট্রিক ছাড়া রেশন তুলতে পারবে না।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তবে নতুন সরকার আসার পরপরই অনেকের মনে সংশয় তৈরি হচ্ছে, এবার নাকি বাড়িতে ফ্রিজ, মোটরসাইকেল বা টিভি থাকলে রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। যার মানে হল বিনামূল্যে আর খাদ্য পাওয়া যাবে না। তবে এই সমস্ত খবর কি সত্যি? আসুন এক নজরে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Realme 16x 5G vs Realme 15x 5G: পুরনো থেকে নতুন রিয়েলমি ফোনটি কতটা আলাদ, দেখুন ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি সহ দামের তুলনা

ফ্রিজ বা মোটোরসাইকেল থাকলে কি বাতিল হয় যাবে Ration Card?

আসলে বর্তমান সময় প্রায় সবার বাড়িতেই মোটরসাইকেল, ফ্রিজ কিংবা টিভি থাকে। বলতে গেলে এই সমস্ত জিনিস কেনার ক্ষমতা সবার রয়েছে এখন। তবে, রাজ্যের খাদ্য দফতরের কাছ থেকে এখন পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। যদি এমনটি হত তবে 90 শতাংশ মানুষের রেশন কার্ড বাতিল হয় যাওয়ার কথা।

রেশন কার্ড বাতিল হওয়ার পিছনে আরও অন্য কারণ হতে পারে। যেমন যদি আপনার ডকুমেন্ট সঠিক না থাকে, কিংবা নাম, বাড়ির ঠিকানা ভুল থাকে, তবে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে। এছাড়া মৃত ব্যক্তির নাম তালিকায় থাকা, একাধিক ডুপ্লিকেট কার্ড থাকা, আধার ও ই-কেওয়াইসি (e-KYC) তথ্যে অমিল, এবং স্থায়ীভাবে অন্য জায়গায় চলে যাওয়া।

রেশন কার্ড বাতিল হওয়ার কারণ কী কী

নকল বা ডুপ্লিকেট কার্ড: একই পরিবারের নামে একাধিক কার্ড বা ভুয়া তথ্য দিয়ে কার্ড তৈরি করা হলে তা বাতিল করা হয়।

মৃত ব্যক্তির নাম: পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে এবং সময়মতো তা না জানালে, যাচাইয়ের পর সেই নাম বা কার্ড বাতিল হয়।

তথ্য এবং ই-কেওয়াইসি অমিল: আধার কার্ডের সাথে রেশনের তথ্য বা বায়োমেট্রিক মিল না থাকলে।

দীর্ঘদিন রেশন না তোলা: একটানা ৩ মাস বা তার বেশি সময় ধরে দোকান থেকে কোনো খাদ্যসামগ্রী না তুললে কার্ড নিষ্ক্রিয় বা বাতিল হতে পারে।

স্থায়ীভাবে স্থান পরিবর্তন: অন্য রাজ্য বা জেলায় স্থায়ীভাবে চলে গেলে পুরোনো এলাকার কার্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

আরও পড়ুন: BSNL Freedom 2.0 Offer: পুরো 412 দিন পর্যন্ত চলবে এই প্রিপেইড প্ল্যান, আজ রিচার্জ করলে আগামী বছর পর্যন্ত মিলবে আনলিমিটেড কলিং, একগুচ্ছ ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile