Realme 16x 5G vs Realme 15x 5G: পুরনো থেকে নতুন রিয়েলমি ফোনটি কতটা আলাদ, দেখুন ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি সহ দামের তুলনা
রিয়েলমি সম্প্রতি ভারতীয় বাজারে Realme 16x 5G স্মার্টফোন লঞ্চ করেছে। ভারতে রিয়েলমি 16এক্স 5জি ফোনটি 30 হাজার টাকার বাজেটে আসে। নতুন রিয়েলমি 16এক্স 5জি ফোনের প্রতিযোগিতা কোম্পানিরই পুরনো Realme 15x 5G ফোনের সাথে হবে। রিয়েলমি 15এক্স 5জি ফোনটিও 30 হাজার টাকার দামে কেনা যাবে। রিয়েলমি 16এক্স 5জি এবং রিয়েলমি 15এক্স 5জি দুটি ফোনেই 7000mAh ব্যাটারি এবং MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া। আসুন রিয়েলমি 16এক্স 5জি এবং রিয়েলমি 15এক্স 5জি দুটি ফোনের দাম থেকে ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারির তুলনা করে দেখে নেওয়া যাক।
Surveyভারতে Realme 16x 5G vs Realme 15x 5G ফোনের দাম এবং স্টোরেজ অপশন
রিয়েলমি 16এক্স 5জি ফোনের দাম 23,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 4GB RAM পাওয়া যাবে।
- 4GB+128GB = 23,999 টাকা
- 6GB+128GB = 25,999 টাকা
- 6GB+256GB = 28,999 টাকা
আরও পড়ুন: প্রকাশ্যে এল Poco এর নতুন 5G স্মার্টফোনের প্রথম ঝলক, ডুয়াল রিয়ার সহ থাকবে আর কোন ফিচার
এদিকে রিয়েলমি 15এক্স 5জি ফোনের দাম 23,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 6GB RAM আসে।
- 6GB+128GB = 23,999 টাকা
- 8GB+128GB = 25,999 টাকা
- 8GB+256GB = 27,999 টাকা
রিয়েলমি 16এক্স 5জি নাকি রিয়েলমি 15এক্স 5জি ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে
ফিচারের কথা বললে, রিয়েলমি 16এক্স 5জি ফোনে রয়েছে 6.81 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।
এর বিপরিতে, রিয়েলমি 15এক্স 5জি ফোনে 6.8 ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া যা 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যাবে। এতে 1200 নিট পিক ব্রাইটনেস মোড সাপোর্ট দেওয়া।
প্রসেসর
পারফরম্যান্সের জন্য রিয়েলমি 16এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে, যার সাথে রয়েছে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ।
পাশাপাশি, রিয়েলমি 16এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে যা 6GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য রিয়েলমি 16এক্স 5জি রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা। এতে Ultra Clarity, Eraser, Glare Remover, Motion Photo এবং Dual-View Video এর মতো বিশেষ AI টুলস রয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে, রিয়েলমি 15এক্স 5জি ফোনে 50 মেগাপিক্সেল Sony IMX852 Al প্রাইমারি ক্যামেরা দেওয়া। সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল পাওয়া যাবে।
ব্যাটারি
পাওয়ার দিতে রিয়েলমি 16এক্স 5জি ফোনে রয়েছে বিশাল 7000mAh ব্যাটারি এবং এটি 45W SUPERVOOC চার্জিং, বাইপাস চার্জিং এবং 6.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
অন্যদিকে, রিয়েলমি 15এক্স 5জি ফোনেও একই 7000mAh ব্যাটারি পাওয়া যাবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।
অপারেটিং সিস্টাম
নতুন রিয়েলমি 16এক্স 5জি ফোনটি Android 16 এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 7.0-তে চলে।
এর বিপরীতে, রিয়েলমি 16এক্স 5জি ফোনটি Android 15 এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 6.0 এ চলে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
