west-bengal-election-2026-check-your-name-in-voter-list-online-before-29-april-phase-2-voting
Check your name in voter list online: পশ্চিমবঙ্গে গণতন্ত্রের (West Bengal Election 2026) উৎসব শুরু হয়ে গেছে। গত 23 এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই 29 এপ্রিলের দ্বিতীয় দফা (Bengal Phase 2 Election) ভোটের জন্য কোমর বেঁধে নেমেছে। কিন্তু ভোটকেন্দ্রে যাওয়ার আগে সবচেয়ে জরুরি কাজ হলো ভোটার তালিকায় নিজের নাম নিশ্চিত করা। অনেক সময় দেখা যায়, ভোটার কার্ড হাতে থাকলেও তালিকায় নাম না থাকায় ভোট দেওয়া সম্ভব হয় না। আপনার স্মার্টফোন বা কম্পিউটারের সাহায্যে ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে এই কাজটি সেরে নিতে পারেন। কীভাবে করবেন? দেখে নিন বিস্তারিত:
অনলাইনে নাম চেক করার জন্য সরাসরি চলে যান electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে। এখানে আপনি তিনটি উপায়ে তথ্য খুঁজতে পারেন:
এপিক নম্বর (EPIC) দিয়ে: আপনার ভোটার কার্ডের উপরে থাকা নম্বর এবং রাজ্যের নাম দিলেই আপনার সমস্ত তথ্য স্ক্রিনে চলে আসবে। এটি সবচেয়ে সহজ পদ্ধতি।
ব্যক্তিগত তথ্য দিয়ে: আপনার নাম, বাবার নাম, বয়স এবং জেলার নাম লিখেও সার্চ করা যায়।
মোবাইল নম্বর দিয়ে: আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে, ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমেও তালিকা দেখা সম্ভব।
সফলভাবে নাম খুঁজে পেলে ‘View Details’-এ ক্লিক করে আপনার সিরিয়াল নম্বর ও পোলিং বুথের নাম দেখে নিন।
যাঁরা মোবাইল অ্যাপ ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাঁরা প্লে-স্টোর বা অ্যাপল স্টোর থেকে ‘Voter Helpline’ অ্যাপটি নামিয়ে নিতে পারেন।
অ্যাপে থাকা ‘Electoral Search’ অপশনে গিয়ে ভোটার কার্ডের নম্বর দিলেই হবে।
সবচেয়ে মজার বিষয় হলো, আপনি কার্ডের QR কোড স্ক্যান করেও তথ্য জানতে পারেন। এখান থেকেই ডিজিটাল ভোটার স্লিপ ডাউনলোড করা সম্ভব, যা ভোট দেওয়ার সময় বেশ কাজে লাগে।
আপনার কাছে যদি স্মার্টফোন বা ইন্টারনেট না থাকে, তবে সাধারণ বাটন ফোন দিয়েই নিজের নাম যাচাই করতে পারেন।
ফোনের মেসেজ বক্সে গিয়ে টাইপ করুন: ECI <স্পেস> আপনার ভোটার কার্ড নম্বর (যেমন: ECI ABC1234567)।
মেসেজটি পাঠিয়ে দিন 1950 নম্বরে।
ফিরতি মেসেজে আপনার নাম এবং আপনি কোন বুথে ভোট দেবেন তা জানিয়ে দেওয়া হবে।
কিছু জরুরি বিষয় নোট করে রাখুন:
রেকর্ড না পাওয়া গেলে: যদি অনলাইনে সার্চ করে ‘No Record Found’ দেখায়, তবে বুঝবেন তালিকায় আপনার নাম নেই। সেক্ষেত্রে দ্রুত আপনার এলাকার বিএলও (BLO)-র সাথে যোগাযোগ করুন বা ৬ নম্বর ফর্ম পূরণ করে নতুন করে আবেদন করুন।
বুথের লোকেশন: অনেক সময় ভোটকেন্দ্র বদলে যায়। তাই পোর্টালে আপনার পোলিং স্টেশনের নাম এবং তার লোকেশন ম্যাপটি অবশ্যই চেক করে নেবেন।