Indian Government has notified new rules for AI as deepfake cyber fraud fake identities
সোশ্যাল মিডিয়া এবং সাইবার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার রুখতে কেন্দ্র সরকার নতুন আইনি প্রস্তুতি নিচ্ছে। সরকারের মতে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার থামাতে বর্তমান আইনগুলি বেশি কার্যকর নয়। এবং এর জন্য একটি নতুন আইন প্রয়োজন।
ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের (IT) এর সচিব এস. কৃষ্ণনের মতে, ডিপফেক এবং কন্টেন্ট লেবেলিংয়ের মতো বিষয়গুলির সাথে মোকাবিলা করতে বর্তমান আইনগুলি সক্ষম, তবে তার পাশাপাশি অনেক নতুন নতুন চ্যালেঞ্জও উঠে আসছে। এই চ্যালেঞ্জগুলোর মূলে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI), যার জন্য নতুন আইন চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইটি সচিব এর অনুযায়ী, এআই এর নতুন আইন আনা নিয়ে বিশেষ বিবেচনা চলেছে, কারণ বর্তমানে যে আইনগুলি রয়েছে তা পুরোপুরি কার্যকর নয়। এআই নিয়ন্ত্রণের জন্য নতুন আইন তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে বর্তমানে বিশেষজ্ঞদের সাথে আলোচনা চলছে।
আরও পড়ুন: 15000 টাকার কম দামে বাড়ি নিয়ে আসুন বড় ডিসপ্লে সহ Smart TV, প্রাইম ডে সেলের আজ শেষ দিন
এআই-বিষয়ক বিশেষজ্ঞ সন্দীপ বুদকি জোর দিয়ে বলেছেন যে, এআই সংক্রান্ত বিষয়গুলো সামলানোর জন্য একটি নতুন আইন আনার প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে কোনো দেরি করলে ভারতের বিভিন্ন মানুষের জন্য সমস্যা শুরু হতে পারে। বুদকির মতে, বর্তমানের আইনগুলি এমন করে ডিজাইন করা যা মানুষের আচরণের ওপর ভিত্তিক করে তৈরি করা হয়েছিল। তবে সেগুলি মেশিন বা এআইকে মাথায় রেখে আনা হয়েনি।
সচিবের দেওয়া তথ্যের মতে, এটি স্পষ্ট যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বিষয়ে কেন্দ্রীয় সরকার তাদের আগের নিয়মগুলি নিয়েক বিবেচনা করছে। এখন পর্যন্ত সরকারের তরফে আনা আইনগুলি ইনফরমেশন টেকনোলজি (আইটি) অ্যাক্ট, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট এবং ইন্টারমিডিয়ারি রুলস ডিপফেক, ভুল তথ্য এবং অনলাইন হুমকির মতো এআই-সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য যথেষ্ট।
আরও পড়ুন: মাত্র 18 হাজার টাকার খরচে 7000mAh এর ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোন কেনার সুযোগ