মাত্র 18 হাজার টাকার খরচে 7000mAh এর ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোন কেনার সুযোগ
নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন তবে বাজেট 20 হাজারের কম হয় তবে এখন আর অপেক্ষা নয়। কারণ Amazon এর Prime Day 2026 সেলে আপনি পাবেন 20 হাজার টাকারও কম দামে Motorola G57 Power 5G স্মার্টফোন। না না, কোনও অফার ছাড়াই মোটোরোলা জি57 পাওয়ার ফোনটি অনেক সস্তায় বিক্রি হচ্ছে। মোটোরোলা জি57 পাওয়ার ফোনে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি থাকছে ব্যাঙ্ক অফারও। তবে চলুন দেরি না করে মোটোরোলা ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Surveyভারতে Motorola G57 Power 5G ফোনের দাম কত
দামের কথা বললে, মোটোরোলা জি57 পাওয়ার 5জি ফোনটি 19,399 টাকা দামে লিস্ট করা। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল বিক্রি হচ্ছে। বলে দি যে ফোনের এই দাম কোনো অফার ছাড়াই পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: Amazon প্রাইম ডে সেলে: 18 হাজার টাকা পর্যন্ত সস্তা হল OnePlus এর 8000mAh ব্যাটারি সহ স্মার্টফোন
সাথে আপনি যদি SBI বা Axis ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তবে 1000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার ফলে ফোনের দাম আরও কমে 18,399 টাকা হয় যাবে।

এখানেই শেষ নয়, আপনি যদি পুরনো ফোনটি এক্সচেঞ্জ করতে চান তবেও অফার রয়েছে। এখানে 18,400 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ অফারটি আপনার পুরনো ফোন বা বর্তমান ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর কবরে।
মোটোরোলা জি57 পাওয়ার 5জি ফোনে স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, এই ফোনে রয়েছে বিশাল 7000mAh-এর সিলিকন-কার্বন ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে 2 থেকে 3 দিনের ব্যাকআপ দেয়। এছাড়া ফোনটিকে চার্জ করতে এতে 30W এর টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। ডিসপ্লের ক্ষেত্রে ফোনে রয়েছে 6.72 ইঞ্চির FHD+ LCD স্ক্রিন, যা 120Hz রিফ্রেশ রেট, 1050 নিটস পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস 7আই সুরক্ষা থাকছে।
আরও পড়ুন: Aadhaar Card Update: বাড়িতে বসেই বিনামূল্যে আপডেট করুন আধার কার্ড, UIDAI দিচ্ছে এই সুবিধা
পারফরম্যান্সের জন্য ফোনে 4nm Qualcomm Snapdragon 6s Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে রয়েছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যাতে 50 মেগাপিক্সেলের 50MP Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
