Amazon প্রাইম ডে সেলে: 18 হাজার টাকা পর্যন্ত সস্তা হল OnePlus এর 8000mAh ব্যাটারি সহ স্মার্টফোন

Amazon প্রাইম ডে সেলে: 18 হাজার টাকা পর্যন্ত সস্তা হল OnePlus এর 8000mAh ব্যাটারি সহ স্মার্টফোন

Amazon Prime Day 2026 সেল চলাকালীন আপনি যদি কম দামে ফোন কেনার কথা ভাবছেন তবে, এটি একটি দারুন সুযোগ। অ্যামাজন প্রাইম ডে সেলে OnePlus Smartphone অনেক সস্তায় কেনা যাবে। কোম্পানি দাম কমানোর পাশাপাশি, SBI এবং Axis ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় অফার করছে। এছাড়া থাকছে এক্সচেঞ্জ অফার এবং অতিরিক্ত ব্যাঙ্কের সুবিধাও। এখানে ওয়ানপ্লাস ফোনগুলোর সেরা ডিলগুলো তুলে ধরা হলো।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 15R

অ্যামাজন সেলে ওয়ানপ্লাস 15আর ফোনটি 58,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। তবে ফোনের এমআরপি 68,999 টাকা। আপনি যদি এই ফোন কেনার সময় ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করেন তবে 3300 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার মানে ফোনটি আসল দাম থেকে 13 হাজার টাকা সস্তায় কেনা যাবে। ফিচার হিসেবে ওয়ানপ্লাস 15আর ফোনে রয়েছে 16GB RAM, 7400mAh ব্যাটারি এবং 165Hz রিফ্রেশ রেট।

আরও পড়ুন: অ্যামাজন এর Prime Day Sale শুরু, প্রিমিয়াম স্মার্টফোনে 45 হাজার টাকা পর্যন্ত দেদার ছাড়

OnePlus 13

প্রাইম ডে সেলে ওয়ানপ্লাস 13 ফোনের দাম রাখা হয়েছে 54,999 টাকা। তবে ফোনটি 57,999 টাকা দামে আনা হয়েছিল। গ্রাহকরা নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড দিয়ে কেনার সময় 2000 টাকা ছাড় পেতে পারেন। যার মানে ফোনের দাম একধাপে 18 হাজার টাকা সস্তায় কেনা যাবে। এতে রয়েছে 12GB RAM এবং কোম্পানি এর ডিসপ্লের ওপর লাইফটাইম ওয়ারেন্টি দিচ্ছে।

OnePlus 13s

এখানে ওয়ানপ্লাস এর আরেকটি স্মার্টফোন হল ওয়ানপ্লাস 13এস। এখানে ফোনটি 57,999 টাকার বদলে 49,999 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গ্রাহকরা কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 4000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম আরও কমে যাবে। ফিচার হিসেবে ফোনে পাওয়া যাবে 12GB RAM, 5850mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং মতো সুবিধা।

Nord CE 6

অ্যামাজন সেলে ওয়ানপ্লাস নর্ড সিই 6 পাওয়া যাচ্ছে 31,998 টাকায়। তবে ফোনের এমআরপি 40,999 টাকা। যার মানে ফোনে সোজা 9,001 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1000 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন, যার পরে ফোনের দাম কমে 30,998 টাকা হয় যাবে। ফোনে ফিচার হিসেবে 8GB RAM, 8000mAh ব্যাটারি এবং 144hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। সেলফির জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন: অ্যামাজন এর Prime Day Sale শুরু, প্রিমিয়াম স্মার্টফোনে 45 হাজার টাকা পর্যন্ত দেদার ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile