7900mAh ব্যাটারি সহ Poco 5G স্মার্টফোনের আজ প্রথম সেল, দাম মাত্র 18999 টাকা

আপনি যদি 20,000 টাকার বাজেটের মধ্যে একটি নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন, তবে পোকোর সদ্য লঞ্চ হওয়া Poco M8x 5G আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। এই স্মার্টফোনটি কোম্পানির মিড-রেঞ্জ সেগামেন্টে Poco M8 5G এবং Poco M8 Power-এর সাথে লিস্ট করা হয়েছে। আজ, 27 অগাস্ট থেকে পোকো এম8এক্স 5জি ফোনের প্রথম বিক্রি Flipkart এ শুরু হচ্ছে। ফোনে রয়েছে একটি বড় 120Hz ডিসপ্লে, Snapdragon 4 Gen 5 চিপসেট, বড় 7900mAh ব্যাটারি এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। আসুন প্রথমে এর দাম দেখে নেওয়া যাক…

ভারতে Poco M8x 5G-এর দাম এবং সেল অফার

দামের কথা বলতে গেলে, পোকো এম8এক্স 5জি ফোনের 4 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম শুরু হচ্ছে 20,999 টাকা থেকে এবং 6 জিবি RAM ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 22,999 টাকা। তবে, কোম্পানি বিশেষ লঞ্চ ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে ফোনের দাম 20,000 টাকার কম হয় যাবে।

আরও পড়ুন: Apple Surprise and shine Event: অ্যাপলের সেপ্টেম্বর ইভেন্টের এসে গেল ডেট, iPhone 18 Pro series সহ আর কী কী হবে লঞ্চ জানুন

গ্রাহকরা 2000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন। আজ দুপুর 12টায় ফ্লিপকার্টে এর বিক্রি শুরু হচ্ছে। ফোনটি কালো, নীল এবং লেদার গ্রিন রঙের বিকল্পে পাওয়া যাবে। এর মধ্যে লেদার গ্রিন ভ্যারিয়্যান্টে ভেগান লেদার ফিনিশ রয়েছে।

পোকো এম8এক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের দিক থেকে, ফোনে রয়েছে 6.9 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে Corning Gorilla Glass 7i সুরক্ষা এবং Wet Touch 2.0 ফিচার রয়েছে। ধুলোবালি ও জলের ঝাপটা থেকে সুরক্ষার জন্য ফোনে IP64 রেটিংও রয়েছে।

ডিভাইসটি Android 16 এর ওপর ভিত্তি করে তৈরি HyperOS 3-এ চলে। পোকো এই ফোনের জন্য চারটি বড় ওএস আপগ্রেড এবং ছয় বছরের সিকিউরিটি আপডেটের দাবি করেছে। এটি কোয়ালকমের Snapdragon 4 Gen 5 চিপসেটে কাজ করবে, যা 4nm প্রক্রিয়ায় তৈরি। ফোনে 6 জিবি পর্যন্ত LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য পোকো এম8এক্স 5জি ফোনে রয়েছে 2x ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এছাড়া সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাশাপাশি, ফোনের অন্যতম প্রধান ফিচার হলো এর বিশাল 7900mAh ব্যাটারি, যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। পোকোর দাবি অনুযায়ী, একবার চার্জ দিলে ফোনটি দিয়ে 35 ঘণ্টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং 27 দিন পর্যন্ত মেসেজিং করা সম্ভব।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :