Airtel cheapest prepaid recharge plans under 400 with unlimited 5G data and calls
আপনি যদি এমন কোনো Airtel প্ল্যান খুঁজছেন যাতে আনলিমিটেড ইন্টারনেট ও কলিংয়ের সুবিধা রয়েছে, তবে কোম্পানি বেশ কিছু বিকল্প অফার করছে। আজ আমরা এয়ারটেল এর এমন কিছু এন্ট্রি-লেভেল প্রিপেইড প্ল্যান নিয়ে বলবো যা আনলিমিটেড সুবিধা সহ আসে। এই প্ল্যানের দাম শুরু হচ্ছে 299 টাকা থেকে, যা 319 টাকা, 349 টাকা এবং 399 টাকা পর্যন্ত পাওয়া যাবে। এই প্ল্যানে প্রতিদিন হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 এসএমএস এর সুবিধা পাওয়া যায়। আসুন, এয়ারটেলের এই প্রিপেইড প্ল্যানগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এয়ারটেলের 299 টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যায়। এয়ারটেলের এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয় এবং এতে থাকছে আনলিমিটেড লোকাল ও এসটিডি (STD) কলিংয়ের সুবিধা। এছাড়া, এই প্ল্যানে প্রতিদিন 100 এসএমএস, বিনামূল্যে কলার টিউন এবং ‘পারপ্লেক্সিটি প্রো এআই’ (Perplexity Pro AI)-এর সাবস্ক্রিপশন পাওয়া যায়।
আরও পড়ুন: Amazon ফ্রিডম সেলে 20 হাজার টাকা পর্যন্ত সস্তায় কিনুন Samsung, iQOO, OnePlus 5G স্মার্টফোন
দ্বিতীয় প্ল্যান এয়ারটেলের 319 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যায়। এতেও প্রতিদিন 100 এসএমএস-এর সুবিধা রয়েছে এবং এর ভ্যালিডিটি 28 দিন। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে অ্যাপল মিউজিক, 30 দিনের জন্য বিনামূল্যে এয়ারটেল হ্যালোটিউনস, 30 জিবি ক্লাউড স্টোরেজসহ গুগল ওয়ান এবং 12 মাসের জন্য অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম।
এই তালিকায় আরেকটি প্ল্যান হল 349 টাকা। এয়ারটেলের 349 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যায়। এতে প্রতিদিন 100 এসএমএস-এর সুবিধা রয়েছে এবং এর ভ্যালিডিটি 28 দিন। গ্রাহকরা 6 মাসের জন্য বিনামূল্যে অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশন, বিনামূল্যে এয়ারটেল হ্যালোটিউনস এবং 12 মাসের জন্য অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামের মতো সুবিধাও ব্যবহার করতে পারবেন।
চতুর্থ প্ল্যান হল এয়ারটেলের 399 টাকার, প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেটা পাওয়া যায়, যার মধ্যে আনলিমিটেড 5G ডেটাও পাওয়া যাবে। এই প্ল্যানে প্রতিদিন 100টি মেসেজ পাঠানোর সুবিধা রয়েছে। এর ভ্যালিডিটি 28 দিনের। ওটিটি সুবিধা হিসেবে এতে 28 দিনের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যায়। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে বিনামূল্যে এয়ারটেল হ্যালোটিউনস এবং 12 মাসের জন্য অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম সাবস্ক্রিপশন।