Vivo t5 pro 5G phone gets biggest price drop on flipkart deal
আপনি যদি 40 হাজার টাকার কম বাজেটে শক্তিশালী ব্যাটারি, ভালো ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ একটি 5G ফোন কেনার কথা ভাবছেন, তবে Vivo T5 Pro 5G একটি দারুণ বিকল্প হতে পারে। ভিভো টি5 প্রো ফোনে রয়েছে বিশাল 9020mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন প্রসেসরের মতো ফিচার। Flipkart সাইটে ছাড়ের পর ভিভো টি5 প্রো ফোনের দাম এই ক্যাটাগরিতে ফোনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আসুন অফারটি দেখে নেওয়া যাক…
ভিভোর টি5 প্রো ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি আপাতত 41,999 টাকায় বিক্রি হচ্ছে। যদিও ফোনটি 55,999 টাকা দামে লিস্ট করা, যার মানে প্রায় 14,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। বিভিন্ন অফার কাজে লাগালে এর দাম কমে 37,999 টাকা হয় যেতে পারে।
আরও পড়ুন: একধাপে 29 হাজার টাকার বেশি সস্তা হল চারটি 50MP ক্যামেরা সহ Nothing 5G স্মার্টফোন
এই ফোনের জন্য বেশ কিছু ব্যাঙ্ক অফারও রয়েছে। Flipkart Axis Bank ক্রেডিট কার্ড বা Flipkart SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 4000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া HDFC Bank ক্রেডিট/ডেবিট কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় এবং SBI ক্রেডিট/ডেবিট কার্ড পেমেন্টেও 2000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
শুধু তাই নয়, আপনার কাছে যদি কোনো পুরনো ফোন থাকে, তবে সেটি এক্সচেঞ্জ করে 40,300 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। তবে, এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরনো ডিভাইসের মডেল এবং অবস্থার ওপর। এছাড়া, মাসে 4444 টাকা কিস্তিতে 9 মাসের নো-কস্ট ইএমআই প্ল্যানের মাধ্যমেও ফোনটি কেনার সুযোগ রয়েছে।
স্পেসিফিকেশনের কথা বললে, ভিভো টি5 প্রো ফোনে রয়েছে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে Snapdragon 7s Gen 4 প্রসেসর যা 12GB পর্যন্ত LPDDR4X RAM সহ পেয়ার করা।
ফটোগ্রাফির জন্য ভিভো টি5 প্রো ফোনে রয়েছে OIS ও EIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনের অন্যতম বিশেষ ফিচার হলো এর 9020mAh ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 200 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সহ আসছে Motorola এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন, জানুন ভারতে লঞ্চ ডেট কবে