একধাপে 29 হাজার টাকার বেশি সস্তা হল চারটি 50MP ক্যামেরা সহ Nothing 5G স্মার্টফোন

HIGHLIGHTS

আপনি যদি নাথিং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 কেনার কথা ভাবছেন তবে এখনই সঠিক সময়

Amazon এ নাথিং ফোন 3 অনেক কম দামের পাশাপাশি, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার দিচ্ছে

নাথিং ফোন 3 তে ফিচার হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা

আপনি যদি নাথিং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 কেনার কথা ভাবছেন তবে এখনই সঠিক সময়। ই-কমার্স সাইট Amazon এ নাথিং ফোন 3 অনেক কম দামের পাশাপাশি, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার দিচ্ছে। নাথিং ফোন 3 তে ফিচার হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আসুন, ফোন 3 এর ছাড়, অফার এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Nothing Phone 3 Deal Price and offers

অ্যামাজনে নাথিং ফোন 3-এর 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট 51,999 টাকা দামে লিস্ট করা হয়েছে।

ব্যাঙ্ক অফারের ক্ষেত্রে, অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে 2.5 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় (3000 টাকা পর্যন্ত) পাওয়া যাবে, যার ফলে ফোনের দাম কমে দাঁড়াবে 50,700 টাকায়। গত জুলাই মাসে ফোনটি 79,999 টাকায় বাজারে ছাড়া হয়েছিল। অর্থাৎ, বর্তমানে এটি প্রায় 29,999 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।

নাথিং ফোন 3 এর ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, নাথিং ফোন 3 তে রয়েছে 6.67 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1260×2800 পিক্সেল এবং এতে 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সুবিধা রয়েছে। ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসরে কাজ করে। এটি অ্যান্ড্রয়েড 15-এর ওপর ভিত্তি করে তৈরি Nothing OS 3.5-এ চলে। এতে 5500mAh-এর ব্যাটারি রয়েছে যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, ফোন 3 এর পেছনের অংশে রয়েছে OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :