Apple Surprise and shine event
Apple এর আগামী ইভেন্টের তারিখ ঘোষণা করা হয়েছে। অ্যাপল নিশ্চিত করেছে যে সারপ্রাইজ অ্যান্ড শাইন (Surprise and shine) সেপ্টেম্বরের বিশেষ ইভেন্টটি 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে শুধুমাত্র iPhone 18 Pro Series বা ফোল্ডিং আইফোন লঞ্চ হবে তাই নয়, বরং সিইও হিসেবে John Ternus নেতৃত্বে আয়োজিত প্রথম ইভেন্টও হবে। এই আয়োজনে কী কী থাকতে পারে, তা নিচে তুলে ধরা হলো।
প্রতি বছরের মতো এবারও নতুন আইফোন মডেল এবং অন্যান্য প্রোডাক্ট লঞ্চের উদ্দেশ্য অ্যাপল সেপ্টেম্বরের শুরুর দিকে একটি ইভেন্ট আয়োজন করে। এই বছর 2026 এর ক্ষেত্রেও যে একই রীতি অনুসরণ করা হবে, তা অ্যাপল নিশ্চিত করেছে।
সারপ্রাইজ অ্যান্ড শাইন (Surprise and shine) নামের এই ইভেন্টটি 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং ভারতীয় সময় অনুযায়ী এটি রাত 10.30 টায় শুরু হবে। বরাবরের মতোই, ইউটিউব, অ্যাপল ইভেন্ট পেজ এবং অ্যাপল টিভি অ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে ইভেন্ট লাইভ স্ট্রিমিং করা হবে।
অ্যাপল তিনটি নতুন আইফোন ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে:
অ্যাপলের প্রথম foldable iPhone, যা iPhone Ultra নামে আসতে পারে বলে শোনা যাচ্ছে।
অ্যাপলের 9 সেপ্টেম্বরের ইভেন্টে কোম্পানি নতুন iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max সিরিজ লঞ্চ করতে পারে। এছাড়া অ্যাপলের বহু প্রতীক্ষিত প্রথম ফোল্ডেবল আইফোন যা আইফোন আল্ট্রা বা ফোল্ড নামে আসতে পারে।
আইফোন 18 প্রো সিরিজের ফোনের পাশাপাশি, নতুন জেনারেশনের Apple Watch আসবে বলে আশা করা হচ্ছে। বলে দি যে নতুন সিইও জন টার্নাস-এর নেতৃত্বে এটিই হবে অ্যাপলের প্রথম বড় কোনো প্রোডাক্ট লঞ্চ ইভেন্ট।
আরও পড়ুন: Realme এর 8000mAh ব্যাটারি সহ নতুন 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, AirFlow ভেপার চেম্বার কুলিং