How to Update your mobile number and home address on Aadhaar Card via New Aadhaar App
আপনি কি আপনার Aadhaar Card এ পুরনো মোবাইল নম্বর বদলাতে চান, তবে আধার সেন্টারের দীর্ঘ লাইনের কথা মাথায় রেখে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছেন। আপনার এই সমস্যার কথা মাথায় রেখে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI) ভারতের ডিজিটাল পরিচয় ব্যবস্থাটিকে আরও সহজ, নিরাপদ রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ইউআইডিএআই এর তরফে নতুন Aadhaar App শুরু করা হয়েছে, যার সাহায্যে বাড়ি বসেই অনেক কাজ করা যায়। আপনি বাড়িতে বসেই এই অ্যাপ থেকে বাড়ির ঠিকানা এবং মোবাইল নম্বর আপডেট করার সুবিধা পেতে পারেন।
ইউআইডিএআই এর অফিসিয়াল আধার অ্যাপের মাধ্যমে এখন ঘরে বসেই এই সুবিধা পাওয়া যাচ্ছে। এই নতুন ব্যবস্থার উদ্দেশ্য হলো লক্ষ লক্ষ আধার ইউজরকে দ্রুত, নিরাপদ এবং সুবিধাজনক ডিজিটাল পরিষেবা অফার করা।
Now you can update your mobile number in Aadhaar without going to Aadhaar Centre. Download Aadhaar App and enjoy mobile update service from the comfort of your home.
— Aadhaar (@UIDAI) July 12, 2026
Click to download – https://t.co/CBGE88HCKM#AadhaarApp #MobileUpdate #AadhaarOnlineServices pic.twitter.com/qpTtS7ZXiD
এই নতুন সুবিধার আওতায়, ইউজাররা তাঁদের স্মার্টফোনে আধার অ্যাপ ডাউনলোড করে এবং ফেস অথেন্টিকেশন ও বাকি ডিজিটাল ভেরিফিকেশন প্রক্রিয়া ব্যবহার করে আধারের সাথে যুক্ত মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। এর ফলে দীর্ঘ লাইন, ডকুমেন্ট জমা দেওয়া এবং পরিষেবা কেন্দ্রে যাওয়ার মতো ঝামেলা অনেকটাই দূর হবে।
যদি কোনো মানুষ তার নতুন মোবাইল নম্বর নিয়ে থাকেন বা তাঁর পুরনো নম্বর বন্ধ হয় গিয়ে থাকে, তবে নিচে দেওয়া প্রসেস ফলো করে তিনি তা আপডেট করতে পারেন:
আবেদনটি সফলভাবে জমা দেওয়ার পর, অ্যাপের মাধ্যমেই এর বর্তমান অবস্থা (status) দেখা বা ট্র্যাক করা যাবে।