চিপচিপে গরম থেকে নিমিষে রেহাই, 5,799 টাকার শুরুর দামে 5টি সস্তা Air Cooler, ঘর হবে AC এর মতো ঠান্ডা

চিপচিপে গরম থেকে নিমিষে রেহাই, 5,799 টাকার শুরুর দামে 5টি সস্তা Air Cooler, ঘর হবে AC এর মতো ঠান্ডা

Affordable 5 Desert Air Cooler under Rs 15000: এপ্রিল মাস পড়তে না পড়তে চিপচিপে গরম পড়া শুরু হয় গেছে। তবে এই গরম থেকে একমাত্র বাঁচাতে পাড়বে Air Cooler। বর্তমান সময় গরম কালে AC এর চাহিদা অনেক বেড়েছে, তবে ইলেকট্রিসিটি বিল এবং মেন্টেনেন্স খরচ সমস্ত মানুষের সাধ্যের বাইরে হয় ওঠে। আমরা আপনাদের কথা মাথায় রেখে 15000 টাকার কম বাজেটে কিছু সেরা এয়ার কুলারের তালিকা তৈরি করেছি, যা কম খরচে আপনার ঘরকে ঠান্ডা রাখবে। এই কুলারগুলি চিপচিপে গরমে শুষ্ক এবং ঠান্ডা হাওয়া দেবে। আসুন জেনে নেওয়া যাক 5টি সেরা হিউমিট কন্ট্রোল কুলার যা 15 হাজার টাকার কম দামে আসবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ডিহিউমিডিফায়ার ফিচার সহ সেরা 5 সস্তা Air Cooler

Symphony Diet 3D 30i

এই অত্যাধুনিক টাওয়ার কুলারে রয়েছে পপ-আপ টাচস্ক্রিন, একটি ম্যাগনেটিক রিমোট এবং স্মার্ট কন্ট্রোল ব্যবস্থা। 30 লিটারের জলের ট্যাঙ্ক এবং তিন দিকেই দেওয়া হানিকম্ব প্যাডের সাথে কুলিং দেয়। এটি মাত্র 145 ওয়াট সহ আসে যা আপনার বিদ্যুৎ খরচ কম করে। সিমফনি কুলারটি ফ্লিপকার্টে 10,609 টাকা দামে কেনা যাবে।

আরও পড়ুন: New UPI Payment Rule: ইউপিআই লেনদেনে বড় পদক্ষেপ আরবিআই এর, নিমিষে পাঠানো যাবে না টাকা

Bajaj PX 97 Torque

বাজেট দামে আসা এই পার্সানাল কুলারটি Hexacool টেকনোলজি সহ আসে, যা কম জল খরচ করে। এতে 36 লিটারের ট্যাঙ্ক দেওয়া যার কারণে বার বার জল ভরতে হয় না। সাথে এই কুলারটি ইনভার্টারেও কাজ করে। ফ্লিপকার্ট সাইটে মাত্র 5,799 টাকা দামে এই কুলারটি কেনা যাবে।

Buy affordable 5 Desert Air Cooler under Rs 15000

Havells Freddo i Air Cooler

ঘাম নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ মোড বা humidity control mode দেওয়া এই কুলারে যা গরম হাওয়াকে ঠান্ডা করবে এবং ঘাম হতে দেয় না। এর অ্যাডজাস্টেবল ফ্ল্যাপগুলো ধুলোবালি ও পোকামাকড় থেকে সুরক্ষিত রাখে। পাশাপাশি হাই-ডেনসিটি প্যাড এবং Everlast পাম্প দীর্ঘ সময় পর্যন্ত চলবে। হেভেল এর কুলারটি ফ্লিপকার্টে মাত্র 15,900 টাকায় কেনা যাবে।

Crompton Ozone 55

55 লিটার ক্ষমতা সহ এই ডেজার্ট কুলারে ম্যানুয়াল ডায়াল রয়েছে, যা বাইরের হাওয়াকে আর্দ্রতার মাত্রা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারেন। হাই-ডেনসিটি হানিকম্ব প্যাড এবং সহজে পরিষ্কার হওয়া আইস চেম্বারটি ঠান্ডা হাওয়া দেবে। প্রায় 9,799 টাকা দামে এটি Flipkart বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: WhatsApp এ আসছে সবচেয়ে বড় আপডেট, মোবাইল নম্বর শেয়ার না করেই করা যাবে চ্যাটিং

Kenstar Glam 50R Air Cooler

একটি কমপ্যাক্ট বা ছিমছাম টাওয়ার ডিজাইনের কারণে এই মডেলটি খুব কম জায়গায় সেট হয় যায়। এতে Quadraflow টেকনোলজি রয়েছে যার কারণে এটি ঘরের প্রতিটি কোনায় হাওয়া পৌঁছে দেয়। এতে ‘Hydro-dense’ হানিকম্ব প্যাড রয়েছে। এটি ইনভার্টারের সাথে সহজে কাজ করে। কেনস্টার কুলাটি ফ্লিপকার্টে 10,567 টাকা দামে বিক্রি হচ্ছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo