WhatsApp এ আসছে সবচেয়ে বড় আপডেট, মোবাইল নম্বর শেয়ার না করেই করা যাবে চ্যাটিং

WhatsApp এ আসছে সবচেয়ে বড় আপডেট, মোবাইল নম্বর শেয়ার না করেই করা যাবে চ্যাটিং

WhatsApp তার প্ল্যাটফর্মে বড় আপডেট আনতে চলেছে, যা আপনার চ্যাটিং আরও মজাদার করে তুলবে। এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ কোনো ইউজারকে মেসেজ করতে মোবাইল নম্বর প্রয়োজন হত কিন্তু এখন কোম্পানি একটি নতুন Username ফিচার আনছে। যার মানে আগামী সময় এবার শুধু ইউজারনেম দিয়ে আপনি কাউর সাথে চ্যাট করতে পারবে। এই ফিচারের একটি সুবিধা হবে যে এতে কোনো ইউআরকে আপনার মোবাইল নম্বর দিতে হবে না।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সম্প্রতি আসা একাধিক রিপোর্ট প্রকাশ হয়েছে যে হোয়াটসঅ্যাপ নির্বাচিত কিছু ইউজারের জন্য ইউজারনেম ফিচারটি চালু করতে শুরু করেছে। এই ফিচার Android এবং iOS দুটি প্ল্যাটফর্মেই এই ফিচারটির টেস্টিং করা হচ্ছে। যদি এই ফিচার চালু করা হয় তবে হোয়াটসঅ্যাপের ইতিহাসে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আপডেট হিসেবে মানা হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, 200 টাকার কম খরচে প্রতিদিন 2 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং

WhatsApp soon to rollout Username feature

কোনো ফোন নম্বরের প্রয়োজন নেই WhatsApp এ

এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো প্রাইভেসি বা গোপনীয়তা। বর্তমানে, হোয়াটসঅ্যাপে আপনি যখনই কোনো নতুন ব্যক্তির সাথে যোগ হন, তখন আপনার ফোন নম্বর সামনের ইউজারকে দিতে হয়। কিন্তু ইউজারনেম ফিচার আসার পর আপনি শুধু আপনার ইউজারনেম শেযার করেও কথা বলতে শুরু করতে পারেন। যার মানে আপনার ফোন নম্বর সম্পূর্ণভাবে গোপন রাখা সম্ভব হবে।

রিপোর্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপে ইউজাররা একটি ইউনিক ইউজারনেম বেছে নেওয়ার সুযোগ পাবেন। এই ফিচারটি অনেকটা ইনস্টাগ্রাম বা টেলিগ্রামের মতোই কাজ করবে। একবার আপনার ইউজারনেম সেট করা হয়ে গেলে, মানুষ সেই ইউজারনেম ব্যবহার করে আপনাকে খুঁজে বের করতে এবং মেসেজ পাঠাতে পারবে। যারা তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করতে চান না, তাদের জন্য এটি বিশেষভাবে সুবিধাজনক হবে।

আরও পড়ুন: ভারতে আসছে 9020mAh ব্যাটারি সহ সবচেয়ে পাতলা স্মার্টফোন, Vivo T5 Pro 5G ভারতে এই দিন হবে লঞ্চ

বলে দি যে হোয়াটসঅ্যাপ এর আগে Telegram এবং Signal মতো অ্যাপ আগে থেকেই ইউজারনেম ফিচারে কাজ করে, যেখানে নম্বর শেযার করতে হয় না।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo