Amazon Great Republic Day Sale 2024: 13 জানুয়ারী থেকে শুরু বছরের সবচেয়ে বড় সেল, জানুন অফার, ডিসকাউন্ট এবং ডিল
Amazon এর Great Republic Day Sale এর তারিখের ঘোষনা করে দেওয়া হয়েছে
প্রাইম মেম্বরদের জন্য অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 13 জানুয়ারী রাত 12 টায় শুরু হবে
সেল চলাকালীন বিভিন্ন প্রোডাক্টে ডিল এবং ডিসকাউন্ট পাওয়ার পাশাপাশি গ্রাহকরা SBI ব্যাঙ্ক কার্ড পেমেন্টে অতিরিক্ত ছাড়ও পেতে পারেন
Amazon Great Republic Day Sale 2024: ই-কমার্স কোম্পানি Amazon এর Great Republic Day Sale এর তারিখের ঘোষনা করে দেওয়া হয়েছে। কোম্পানির এই সেল 13 জানুয়ারী থেকে শুরু হবে। Amazon Prime Members-রা সেল শুরু হওয়ার 12 ঘন্টা আগের অ্যাক্সেস পাবেন।
প্রাইম মেম্বরদের জন্য অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 13 জানুয়ারী রাত 12 টায় শুরু হবে। পাশাপাশি, একই দিনে অর্থাৎ 13 জানুয়ারী দুপুর 12টা থেকে এই সেল সমস্ত গ্রাহকদের জন্য শুরু হয়ে যাবে। সেল চলাকালীন বিভিন্ন প্রোডাক্টে ডিল এবং ডিসকাউন্ট পাওয়ার পাশাপাশি গ্রাহকরা SBI ব্যাঙ্ক কার্ড পেমেন্টে অতিরিক্ত ছাড়ও পেতে পারেন।
অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন সহ, অনেক প্রোডাক্টে ফাস্ট ডেলিভারিও পাওয়া যাবে। অ্যামাজনের ওয়েবসাইটে গ্রেট রিপাবলিক ডে সেলের টিজার দেওয়া হয়েছে। কোম্পানির ওয়েবাসইটে এই সেলের পেজ তৈরি করা হয়েছে। এতে স্মার্টফোন এবং বিভিন্ন এক্সেসরিজে 40 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অফার করা হবে। শুধু তাই নয়, স্মার্টফোনে থাকবে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার এবং কুপন সুবিধা।
গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন স্মার্টফোনে 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই সেলে ল্যাপটপ এবং স্মার্টওয়াচে 75 শতাংশ পর্যন্ত ছাড় অফার করা হবে। স্মার্ট টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার সহ একাধিক প্রোডাক্ট 65 শতাংশ পর্যন্ত সস্তায় কেনা যাবে।