Amazon Great Republic Day Sale 2024: শীঘ্রই শুরু হবে বছরের সবচেয়ে বড় সেল, মিলবে স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপে দুর্দান্ত ছাড়
Amazon Great Republic Day Sale 2024: নতুন বছরের সবচেয়ে বড় সেল কয়েক দিনের মধ্যে শুরু হতে চলেছে
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে
আপকামিং অ্যামাজন সেল চলাকালীন, মাত্র 9999 টাকা থেকে শুরু হবে 5G Smartphone এর দাম
Amazon Great Republic Day Sale 2024: নতুন বছরের সবচেয়ে বড় সেল কয়েক দিনের মধ্যে শুরু হতে চলেছে। আপকামিং সেল সম্পর্কে তথ্য টিজ করা শুরু হয়ে গিয়েছে অ্যামাজন ওয়েবসাইটে। প্রতি বছরের মতোই এবারও প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে অ্যামাজনে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, অডিও প্রোডাক্ট এবং অন্যান্য জিনিসে ডিসকাউন্ট অফার করবে।
Amazon Great Republic Day Sale 2024 সেলে মিলবে কত ছাড়
ওয়েবসাইট অনুযায়ী, অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত সেলের তারিখের ঘোষনা করেনি ই-কমার্স ওয়েবসাইট। এছাড়া, ওয়েবসাইট থেকে এটাও জানা গেছে যে কোম্পানির অন্যান্য সেলের মতো অ্যামাজন প্রাইম মেম্বররা (Amazon Prime Members) আপকামিং সেলের এক্সেস প্রথমে পাবেন।
আপকামিং অ্যামাজন সেল চলাকালীন, স্মার্টফোন এবং এক্সেসরিজে 40 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এতে মাত্র 9999 টাকা থেকে শুরু হবে 5G Smartphone এর দাম। পাশাপাশি, সেলের ল্যান্ডিং পেজ অনুযায়ী স্মার্টফোনে 50,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।
শুধু তাই নয়, Laptop এবং Smartwatch 75 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আপকামিং অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলের সময় Smart TV এবং অন্যান্য ডিভাইসগুলি 65 শতাংশ পর্যন্ত ছাড়ের সাথে কেনা যাবে।
গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন একাধিক প্রোডাক্টে ছাড় ছাড়াও SBI ব্যাঙ্কের গ্রাহকরা ক্রেডিট কার্ড এবং EMI পেমেন্টে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। এছাড়াও পুরানো ডিভাইস এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।