Free Aadhaar Card Update: বাড়ি বসেই সহজে করা যাবে বিনামূল্যে আধার আপডেট, হাতে মাত্র 3 দিন, জানুন পদ্বতি
আপনার আপনার আধার কার্ড 10 বছর আগে তৈরি হয়ে থাকে বা 10 বছর আগে আপডেট করা হয়, তবে আপনাকে আধার কার্ড আপডেট করাতে হবে
14 ডিসেম্বর পর্যন্ত আপনি বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন
বাড়িতে বসে বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করবেন কীভাবে
Free Aadhaar Card Update: আপনি যদি আপনার আধার কার্ড (Aadhaar Card) গত 10 বছরে একবারও আপডেট না করিয়ে থাকেন, তবে এই খবর খুব গুরুত্বপূর্ণ। সরকারের নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার আপনার আধার কার্ড 10 বছর আগে তৈরি হয়ে থাকে বা 10 বছর আগে আপডেট করা হয়, তবে আপনাকে আধার কার্ড আপডেট করাতে হবে। এই পরিষেবার শেষ তারিখ 14 ডিসেম্বর রাখা হয়েছে।
14 ডিসেম্বর পর্যন্ত আপনি বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন। এই কাজটি কোনো আধার সেন্টার বা আপনি নিজেই বাড়ি বসেই করতে পারবেন। আপনি যদি 14 ডিসেম্বরের মধ্যে আপডেট না করেন তবে আপনাকে পরে আপডেটের জন্য টাকা খরচ করতে হতে পারে। আসুন জেনে নেওয়া যাক বাড়িতে বসে বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করবেন কীভাবে।
Aadhaar Card Update এর জন্য কোন ডকুমেন্ট লাগবে?
আধার আপডেটের জন্য আপনাকে দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন হবে।
প্রথম পরিচয়পত্র এবং দ্বিতীয় আপনার এড্রেস প্রুফ। সাধারণত, আধার আপডেটের জন্য আধার কেন্দ্রে 50 টাকা দিতে হবে। তবে UIDAI এর অনুযায়ী 14 ডিসেম্বর পর্যন্ত এই পরিষেবা একদম বিনামূল্যে পাওয়া যাবে।
পরিচয়পত্র হিসেবে আপনি ভোটার কার্ড দিতে পারেন।
মোবাইল বা ল্যাপটপ থেকে UIDAI ওয়েবসাইটে যেতে হবে। এবার আপডেট আধার অপশনে ক্লিক করতে হবে। এখন আধার নম্বর দিয়ে OTP এর মাধ্যমে লগইন করতো হবে।
এবার ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করুন এবং ভেরিফাই করুন। এখানে নিচে ড্রপ লিস্ট থেকে পরিচয়পত্র এবং ঠিকানা প্রমাণের স্ক্যান কপি আপলোড করতে হবে।
এবার সাবমিট বাটনে ক্লিক করুন। এর পর আপনাকে একটি রিকওয়েস্ট নম্বর দেওয়া হবে এবং ফর্ম সাবমিট হয়ে যাবে। রিকওয়েস্ট নম্বর থেকে আপনি আপডেটের আপডেট স্ট্যাটাসও চেক করতে পারবেন। কয়েকদিন পর আপনার আধার আপডেট হয়ে যাবে।