1 May থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডারের বুকিং থেকে, Pan এবং গেমিং এর নিয়ম

1 May Rule Changes: এপ্রিল শেষ হয়ে ক্যালেন্ডারে মে মাসের পাতা উল্টাতেই একগুচ্ছ নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আমাদের দৈনন্দিন জীবনে। পকেটের খরচ থেকে শুরু করে বিনিয়োগের ধরন-সবকিছুতেই 1 মে থেকে আসছে বড়সড় রদবদল। সাধারণ মানুষের সুবিধার জন্য মে মাসের প্রধান 5টি পরিবর্তনের তালিকা নিচে তুলে ধরা হলো:

LPG রান্নার গ্যাস ও জ্বালানির দাম

প্রতি মাসের শুরুতেই তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন করে। বিশ্ববাজারের অস্থিরতার কারণে রান্নার গ্যাসের দাম বাড়ার আশঙ্কা থাকলেও, এবার সিলিন্ডার বুকিংয়ের নিয়মে কড়াকড়ি করা হচ্ছে। ডেলিভারির সময় ওটিপি (OTP) দেওয়া এখন বাধ্যতামূলক হতে পারে। এছাড়া বিমান জ্বালানি ও সিএনজি-র দামেও হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে, যা যাতায়াত খরচ বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন: Jio 355 নাকি Airtel 355: দাম একই তবুও সুবিধা আলাদা, জানুন কোন প্ল্যানটি হবে সেরা চয়েজ

ব্যাংকিং ও ক্রেডিট কার্ডে কড়াকড়ি

ব্যাংকিং পরিষেবায় নিরাপত্তা বাড়াতে ইউপিআই (UPI) লেনদেনে ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ যুক্ত হচ্ছে। ফলে টাকা পাঠানোর সময় অতিরিক্ত যাচাইকরণের প্রয়োজন হবে। এছাড়া, এসবিআই (SBI) তাদের ক্রেডিট কার্ডের বার্ষিক ফি ও লেট পেমেন্ট চার্জে পরিবর্তন এনেছে। বিপিএল এসবিআই কার্ডের বার্ষিক ফি মকুবের সীমা এখন 50 হাজার থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। কালো টাকা রুখতে বছরে 10 লক্ষ টাকার বেশি লেনদেনে প্যান কার্ড এখন থেকে অপরিহার্য।

বেতন ও পিএফ-এর নতুন নিয়ম

কর্মজীবীদের জন্য মে মাস থেকে বড় খবর হলো শ্রম আইনের নতুন প্রয়োগ। নতুন নিয়মে মূল বেতন (Basic Pay) হতে হবে মোট বেতনের অন্তত 50 শতাংশ। এর ফলে আপনার হাতে পাওয়া বেতনের (In-hand Salary) পরিমাণ কিছুটা কমলেও, পিএফ এবং গ্র্যাচুইটি বাবদ দীর্ঘমেয়াদী সঞ্চয় বাড়বে।

শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ড

শেয়ার বাজারে যারা ট্রেডিং করেন, তাদের জন্য দুঃসংবাদ হলো অপশনস ও ফিউচারস ট্রেডিংয়ের ওপর সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) বাড়ছে। অন্যদিকে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ‘লাইফ-সাইকেল ফান্ড’-এর মতো নতুন পরিকল্পনা যুক্ত হচ্ছে। এছাড়া গোল্ড বন্ড বা এসজিবি-র ওপর করের নিয়মেও বড় পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন: 7000 টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে Samsung এর সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়

অনলাইন গেমিং ও ব্যাংক ছুটি

অনলাইন গেমিং নিয়ন্ত্রণের জন্য মে মাস থেকে আসরে নামছে বিশেষ অথরিটি (OGAI)। গেমগুলোকে এখন বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে শংসাপত্র দেওয়া হবে। সবশেষে জানিয়ে রাখি, মে দিবস, রবীন্দ্রজয়ন্তী ও বকরি ইদ মিলিয়ে মে মাসে মোট 12 দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন ও এটিএম পরিষেবা যথারীতি চালু থাকবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :