Google এর বড় পদক্ষেপ! প্লে স্টোর থেকে সরিয়ে দিল 17 Android Apps, আপনার ফোনে কী রয়েছে?
Google জালিয়াতি এবং ডেটা চুরি করা অ্যাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে
গুগল এর তরফে প্লে স্টোর (Google Play Store) থেকে 17 অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে
গুগল যেই অ্যাপগুলি সরিয়েছে, তার মধ্যে রয়েছে পার্সনাল লোন এবং ইনস্ট্যান্ট লোন দেওয়ার দাবি করা অ্যাপস
Google জালিয়াতি এবং ডেটা চুরি করা অ্যাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। গুগল এর তরফে প্লে স্টোর (Google Play Store) থেকে 17 অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে। আপনার ফোনে যদি এই Android Apps ইনস্টল থাকে তবে দেরি না করে এক্ষুনি অ্যাপগুলি সরিয়ে ফেলা উচিত।
এই অ্যাপগুলির কারণে আপনি বড় বিপদে পরতে পারেন। আসলে এই অ্যাপগুলি আপনার মোবাইল থেকে ডেটা চুরি করে এবং স্টোর করে।
আসলে, গুগল যেই অ্যাপগুলি সরিয়েছে, তার মধ্যে রয়েছে পার্সনাল লোন এবং ইনস্ট্যান্ট লোন দেওয়ার দাবি করা অ্যাপস। এই ধরণের অ্যাপগুলিকে ইনস্টল করার জন্য, ইউজারদের নিরাপত্তার সাথে আপস করতে হয়।
কারণ এগুলিকে মোবাইলে ইনস্টল করার সময় অনেক রকমের অ্যাক্সেস দিতে হয়ে। এতে লোকেশন, কলিং লগ, মেসেজিং, ফটো স্টোরেজ, কন্টাক্ট নম্বর সহ অনেক ধরণের পারমিশন দিতে হয়ে।
কোন কোন Android Apps সরানো হয়েছে গুগল থেকে
AA Kredit, Amor Cash, GuayabaCash, EasyCredit, Cashwow, CrediBus, FlashLoan, PréstamosCrédito, Préstamos De Crédito-YumiCash, Go Crédito, Instantáneo Préstamo, Cartera grande, Rápido Crédito, Finupp Lending, 4S Cash, TrueNaira, EasyCash
গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপগুলি সরানো হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে 17টি অ্যান্ড্রয়েড অ্যাপস। আসলে লোন দেওয়ার অ্যাপের বিরুদ্ধে ইউজাররা বেশ কয়েকবার ধরে অভিযোগ করছিল। এই অ্যাপগুলি কম টাকার ইনস্ট্যান্ট লোন দেয়, কিন্তু তার পরিবর্তে মোটো টাকার সুদ উসুল করে। এই কারণেই সরকারের তরফে এতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।