Realme Narzo 100 Lite 5G vs Redmi 15A 5G Price in India Display Processor Camera battery Compare
Realme Narzo 100 Lite 5G vs Redmi 15A 5G Price in India: রিয়েলমি সম্প্রতি ভারতীয় বাজারে তাদের নতুন সস্তা স্মার্টফোন Realme Narzo 100 Lite 5G লঞ্চ করেছিল। রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনের তুলনা বাজারে Redmi 15A 5G এর সাথে হবে। রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, রেডমি 15এ 5জি ফোনে রয়েছে অক্টা-কোর Unisoc T8300 প্রসেসর। এখানে আমরা এই দুটি ফোনের তুলনা করে দাম, স্পেসিফিকেশন সম্পর্কে জানাবো।
দামের কথা বললে, রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনের 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 13,499 টাকা রাখা হয়েছে। 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 14,499 টাকা এবং 6GB+128GB স্টোরেজ মডেলটি 16,499 টাকায় কেনা যাবে।
পাশাপাশি, রেডমি 15এ ফোনের 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 12,999 টাকা, 4GB+128GB মডেলের দাম 14,499 টাকা এবং 6GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 16,499 টাকা রাখা হয়েছে।
ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো 100 লাইট ফোনে রয়েছে 6.9-ইঞ্চির একটি LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 2372×1080 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট, 900 নিট পিক ব্রাইটনেস এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট সুবিধা রয়েছে। এর বিপরীতে, রেডমি 15এ 5জি ফোনে রয়েছে 6.9-ইঞ্চির একটি HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন 1600×720 পিক্সেল; এতে 120Hz রিফ্রেশ রেট এবং 810 নিটস পিক ব্রাইটনেস সুবিধা রয়েছে।
প্রসেসর হিসেবে রিয়েলমি নারজো 100 লাইট ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, রেডমি 15এ 5জি ফোনে রয়েছে অক্টা-কোর Unisoc T8300 প্রসেসর।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে রিয়েলমি নারজো 100 লাইট ফোনের রিয়ারে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। অন্যদিকে, রেডমি 15এ 5জি ফোনের পিছনের অংশে 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি একটি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের একটি সামনের ক্যামেরা দেওয়া।
ব্যাটারি ব্যাকআপ রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনে রয়েছে 7000mAh এর ব্যাটারি, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, রেডমি 15এ 5জি ফোনে পাওয়া যাবে 6300mAh এর একটি ব্যাটারি, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেম হিসেবে রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 7.0 তে কাজ করে। রেডমি 15এ 5জি ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি Xiaomi HyperOS 3.0-এ চলে।
কানেক্টিভিটি অপশন হিসেবে নারজো 100 লাইট 5জি ফোনে দেওয়া হয়েছে 5G, Wi-Fi 5, Bluetooth 5.3, একটি USB Type-C পোর্ট এবং একটি 3.5mm জ্যাকের সুবিধা। রেডমি 15এ 5জি ফোনে রয়েছে 3.5mm অডিও জ্যাক, 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.4, GPS এবং একটি USB Type-C পোর্ট।