সস্তায় এয়ার কন্ডিশনার কিনবেন ভাবছেন? 31 হাজার টাকা বেশি ছাড়ে Voltas, Daikin, Godrej এর 1.5 টন Split AC কেনার সুযোগ
আপনি যদি এই সময় নতুন Air Conditioner কেনার কথা ভাবছেন তবে Vijay Sales এ বিশেষ অফার দিচ্ছে
এই অফারের আওতায় Voltas, Daikin এবং Godrej-এর মতো ব্র্যান্ডের 1.5 টন এসি অনেক সস্তায় কেনা যাবে
এই এসিগুলি 45 শতাংশ পর্যন্ত কম দামে বাড়ি নিয়ে যেতে পারবেন
গরম শুর হওয়ার সাথেই ই-কমার্স কোম্পানিগুলি Split AC তে ছাড়ের সাথে দেদার অফারও দেয়। আপনি যদি এই সময় নতুন Air Conditioner কেনার কথা ভাবছেন তবে Vijay Sales এ বিশেষ অফার দিচ্ছে। এই অফারের আওতায় Voltas, Daikin এবং Godrej-এর মতো ব্র্যান্ডের 1.5 টন এসি অনেক সস্তায় কেনা যাবে। এই এসিগুলি 45 শতাংশ পর্যন্ত কম দামে বাড়ি নিয়ে যেতে পারবেন।
Surveyতাছাড়া, এই এয়ার কন্ডিশনারগুলোতে ইনভার্টার প্রযুক্তি এবং অ্যাডজাস্টেবল কুলিং-এর মতো অত্যাধুনিক সব ফিচার যুক্ত রয়েছে। বিজয় সেলস-এর এই বিশেষ সেল আগামী কয়েক দিন ধরে চলবে।
Voltas 1.5 Ton Split AC
ভোলটাস কোম্পানির এই স্প্লিট এসি 5 স্টার এনার্জি রেটিং সহ আসে, যার কারণে আপনার বিদ্যুৎ খরচ কম হবে। ইনভার্টার স্প্লিট এসিতে ‘4-ইন-1’ কনভার্টিবল অ্যাডজাস্টেবল কুলিং ফিচার দেওয়া। কোম্পানি এতে এন্টি ডাস্ট ফিল্টার দেওয়া, যা এসিতে ধুল থেকে সুরক্ষিত রাখবে। শুধু তাই নয়, এই সুপার সাইলেন্ট মোডে কাজ করার জন্য সুপরিচিত। ভোলটাস এসির আসল দাম 69,990 টাকা, তবে বিজয় সেলস সাইটে এটি 38,490 টাকায় কেনা যাবে। কোম্পানি এই এসিতে 45 শতাংশ ছাড় অফার করছে। শুধু তাই নয়, কোম্পানি এই এসিতে No-Cost EMI অপশনও দিচ্ছে।
Daikin 1.5 Ton Split Air Conditioner
ডাইকিন কোম্পানির এই 1.5 টন স্প্লিট এসিটি মাত্র 36,490 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই এসির আসল দাম 51,250 টাকা, যার মানে এসিতে 29 শতাংশ প্রাইস কট করা হয়েছে। এই এসি 1.5 টন ক্ষমতা সহ আসে। এতে 3 স্টার এনার্জি রেটিং পাওয়া যায়। এই এয়ার কন্ডিশনার PM 2.5 ফিল্টার সহ আসে। এতে Coanda Airflow দেওয়া, যা খুব দ্রুত ঘরকে ঠান্ডা করবে।
Godrej 1.5 Ton AC
গোদরেজ এর এই স্প্লিট এসিটি বিজয় সেলসে মাত্র 29,490 টাকায় পাওয়া যাচ্ছে। কোম্পানি এতে 30 শতাংশ ছাড় অফার করছে। এই এসির আসল দাম 42,300 টাকা। এই এসি 5-ইন-1 কনভার্টিবল ফিচার সহ আসে। এতে সাইলেন্ট অপারেশন, পিওর এয়ার পিউরিফায়ার এর মতো ফিচার দেওয়া।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile