Vivo S2 5G vs Realme 16 Pro 5G: দাম, ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা এবং ব্যাটারির তুলনা
Vivo সম্প্রতি ভারতে S-series এর আওতায় Vivo S2 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এতে রয়েছে প্রিমিয়াম ডিজাইনের সাথে কার্ভড AMOLED ডিসপ্লে, ম্যাট ফিনিশ এবং পেছনের দিকে ডুয়াল-ক্যামেরা সেটআপ। ভিভো এস2 ফোনটি Dimensity 7360 Turbo চিপসেট এবং বিভোল্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি সহ আসে। এর পাশাপাশি, বাজারে আরেকটি স্মার্টফোন রয়েছে। অন্যদিকে, শক্তিশালী ফিচার সহ আরেকটি ফোন হল Realme 16 Pro 5G স্মার্টফোন, যা চলতি বছরের জানুয়ারি মাসে আনা হয়েছিল। এছাড়া এতে প্রিমিয়াম ফিচার সহ রয়েছে ডুয়াল-ক্যামেরা সেটআপ এবং সামনের দিকে ফ্ল্যাট অ্যামোলেড স্ক্রিন, Dimensity 7300 Max চিপসেট।
Surveyএখানে আমরা ভিভো এস2 এবং রিয়েলমি 16 প্রো 5জি ফোনের দাম থেকে শুরু করে ফিচার ও স্পেসিফিকেশনের তুলনা করে দেখবো।
Vivo S2 5G vs Realme 16 Pro 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ডিজাইন
নতুন ভিভো এস2 ফোনে রয়েছে নতুন প্লাস্টিকের বডি ও ফ্রেম এবং সামনের দিকে কার্ভড গ্লাস ফিনিশ পাওয়া যাবে। ফোনের রিগাল ব্রোঞ্জ কালার অপশন ফোনকে প্রিমিয়াম এবং চকচকে লুক দেয়।
অন্যদিকে, রিয়েলমি 16 প্রো 5জি ফোনেও প্লাস্টিকের ফ্রেম এবং রিয়ার প্যানেল গ্লাস ডিজাইন রয়েছে। এতে ফ্ল্যাট স্ক্রিন ব্যবহার করা হয়েছে।
ডিসপ্লে
ভিভো এস2 ফোনে 1.5K রেজোলিউশন সহ 6.83-ইঞ্চির বড় 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট এবং পিক 3000 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে।
পাশাপাশি, রিয়েলমি 16 প্রো 5জি স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সহ 6.8-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 6500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।
প্রসেসর, RAM এবং স্টোরেজ
পারফরম্যান্সের জন্য এতে রয়েছে MediaTek Dimensity 7360 Turbo চিপসেট এবং এটি 8 জিবি RAM ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ পেয়ার করা।
রিয়েলমি 16 প্রো 5জি ফোনটি MediaTek Dimensity 7300 Max চিপসেটে কাজ করে। এটি 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ক্যামেরা
ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিভো এস2 ফোনে ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা।
অন্যদিকে, রিয়েলমি 16 প্রো 5জি ফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি
পাওয়ার দিতে ভিভো এস2 ফোনে রয়েছে 7050mAh লিথিয়াম ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এতে বাইপাস চার্জিং সুবিধাও রয়েছে।
এছাড়া, রিয়েলমি 16 প্রো 5জি ফোনে 80W ফাস্ট চার্জিং সহ একটি বড় 7000mAh ব্যাটারি দেওয়া। এই ফোনটিও বাইপাস চার্জিং সুবিধা সহ আসে।
সফটওয়্যার
অপারেটিং সিস্টাম হিসেবে, ভিভো এস2 ফোনটি অ্যান্ড্রয়েড 16 এর ওপর ভিত্তি করে তৈরি Origin OS 6 অপারেটিং সিস্টেমে চলে।
এছাড়া, রিয়েলমি 16 প্রো 5জি ফোনটি একটি Android 16-ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে।
ভারতে ভিভো এস2 নাকি রিয়েলমি 16 প্রো 5জি ফোনের দাম কত
ভারতে ভিভো এস2 দুটি স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে: 8GB RAM + 128GB এবং 8GB + 256GB মডেল। ভিভো এস2 ফোনের দাম ভারতে 39,999 টাকা থেকে শুরু হয়।
- 8GB + 128GB = 39,999 টাকা
- 8GB + 256GB = 44,999 টাকা
তেমনই রিয়েলমি 16 প্রো 5জি ফোনটি তিনটি স্টোরেজ অপশনে আসে।
- 8GB+128GB = 40,999 টাকা
- 8GB+256GB = 43,999 টাকা
- 12GB+256GB = 46,999 টাকা
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
