Amazon GIF 2023 Sale: ওয়ানপ্লাস স্মার্টফোনে দেদার ছাড়, বাম্পার সস্তায় বাড়ি নিয়ে আসুন এই 5 Oneplus Phone
Amazon GIF 2023 Sale-এ OnePlus Mobile এর ফ্ল্যাগশিপ এবং মিড-রেঞ্জ স্মার্টফোনে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ওয়ানপ্লাস স্মার্টফোনে পাওয়া অফারের বিষয় বলবো
ওয়ানপ্লাস 10R 5G ফোনটি অ্যামাজন সেল 2023-এ 27,999 টাকায় লিস্ট করা হয়েছে
পুজোর আগে শুরু হয়েছে Amazon Great Indian Festival Sale, যা দিওয়ালি পর্যন্ত চলবে। সেল চলাকালীন বিভিন্ন প্রোডাক্টে অফারের ছড়াছড়ি চলছে। আপনি যদি উৎসবের মরশুমে নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন, তবে এটাই সুযোগ। আসলে Amazon GIF 2023 Sale-এ OnePlus Mobile এর ফ্ল্যাগশিপ এবং মিড-রেঞ্জ স্মার্টফোনে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে।
এই খবরে আমরা অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ওয়ানপ্লাস স্মার্টফোনে পাওয়া অফারের বিষয় বলবো।
OnePlus 11 5G
ওয়ানপ্লাস 11 5G ফোনের 16GB RAM+256GB স্টোরেজ মডেলটি 61,999 টাকায় লিস্ট করা হয়েছে। ফোনে 2000 টাকার কুপন অফার করা হচ্ছে, যার পরে আসল দামে 2000 টাকা কমে যাব। এছাড়া ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 2250 টাকার ফ্ল্যাট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যেতে পারে।
OnePlus 11R 5G
ওয়ানপ্লাস 11R ফোনে 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 39,999 টাকায় বিক্রি করা হচ্ছে। Amazon Sale-এ ফোনে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 1250 টাকার ফ্ল্যাট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হচ্ছে।
OnePlus 10R 5G
ওয়ানপ্লাস 10R 5G ফোনটি অ্যামাজন সেল 2023-এ 27,999 টাকায় লিস্ট করা হয়েছে। এই দামে আপনি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ কিনতে পারবেন। সেল চলাকালীন ফোনে ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে, যার পরে 2250 টাকা দাম কমে যেতে পারে।
OnePlus 10 Pro 5G
অ্যামাজন সেলে ওয়ানপ্লাস 10 প্রো 5G ফোনের 8GB RAM/128GB স্টোরেজ মডেলটি 52,999 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফারের ক্ষেত্রে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 4250 টাকার ফ্ল্যাট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন।
OnePlus 10T 5G
8GB RAM+128GB স্টোরেজ মডেল সহ ওয়ানপ্লাস 10T 5G ফোনটি 39,999 টাকায় লিস্ট করা হয়েছে। ব্যাঙ্ক অফারের আওতায় ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 4250 টাকার ফ্ল্যাট ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন।