Shopping Hacks How To Identify Fake online Reviews Find Genuine Product Feedback Avoid Scams
Amazon-Flipkart Shopping Hacks: অনলাইন শপিংয়ের এই যুগে আমাদের সবার প্রথম ভরসার জায়গা হলো প্রোডাক্টের ‘রিভিউ’ আর ‘স্টার রেটিং’। কোনো কিছু কেনার আগে আমরা ঝটপট দেখে নিই কতজন মানুষ সেটিকে 5 স্টার দিয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায়, ভালো রেটিং দেখে অর্ডার করার পর হাতে পাওয়ার পর জিনিসটি একেবারে বাজে। ই-কমার্স মতো প্ল্যাটফর্ম Amazon-Flipkart এ এই সমস্যাটি বেশি হয়।
আসলে সব রেটিং কিন্তু আপনার দরকারি প্রোডাক্টের নয়। অনেক সময় আলাদা মডেল, অন্য দেশের রিভিউ, কিংবা পেইড রিভিউ মিলেমিশে বিভ্রান্তি তৈরি করে। তাই কেবল স্টারের ওপর ভরসা না করে কীভাবে আসল রিভিউ খুঁজে বের করবেন, তার কিছু সহজ উপায় নিচে দেওয়া হলো:
আরও পড়ুন: ফ্লিপকার্ট গোট সেলে Nothing এর নতুন স্মার্টফোন কেনা যাবে সস্তায়, মিলবে 8000 টাকা পর্যন্ত দেদার ছাড়
অ্যামাজনে অনেক সময় একই পেজে আলাদা সাইজ, রঙ বা মডেলের প্রোডাক্ট থাকে। হয়তো আপনি ২৫৬ জিবি ফোনটি কিনতে চাইছেন, কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে ১২৮ জিবি মডেলের রিভিউ।
কী করবেন: রিভিউ সেকশনে গিয়ে ফিল্টার অপশনে যান এবং ‘All Variants’ থেকে শুধুমাত্র আপনার কাঙ্ক্ষিত মডেলটি সিলেক্ট করুন।
অনেক সময় বাইরের দেশের (যেমন ইউএস বা ইউকে) রিভিউ এখানে দেখায়। মনে রাখবেন, বিদেশের প্রোডাক্টের কোয়ালিটি বা প্যাকেজিং আমাদের দেশের চেয়ে আলাদা হতে পারে।
কী করবেন: রিভিউ সেকশনে নিচের দিকে স্ক্রল করুন। সেখানে গ্লোবাল রিভিউর বদলে শুধুমাত্র আপনার দেশের (Local/India) রিভিউগুলো দেখার অপশন বেছে নিন।
যাদের নামের পাশে ‘Verified Purchase’ লেখা থাকে, তারাই আসলে ওই প্রোডাক্টটি ই-কমার্স সাইট থেকে কিনেছেন। এই রিভিউগুলোই সবচেয়ে নির্ভরযোগ্য।
কী করবেন: ফিল্টার অপশনে গিয়ে ‘Verified Purchase Only’ সিলেক্ট করে নিলে সব ফেক বা প্রমোশনাল রিভিউ বাদ পড়ে যাবে।
কেউ শুধু “Nice product” বা “Awesome” লিখে রাখলে সেটাকে গুরুত্ব দেবেন না। আসল গ্রাহকরা সাধারণত প্রোডাক্টের ব্যাটারি, ক্যামেরা, ফিটিং বা ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত লেখেন। ছোট রিভিউগুলো অনেক সময় পেইড হয়।
একজন গ্রাহক যখন প্রোডাক্টের ছবি বা ভিডিও আপলোড করেন, তখন তা থেকে আসল জিনিসের কোয়ালিটি বোঝা সবচেয়ে সহজ হয়। এতে ফিল্টার ছাড়াই আপনি প্রোডাক্টের লুক ও কোয়ালিটি বুঝতে পারবেন।
কী করবেন: রিভিউ ফিল্টারে গিয়ে ‘Image and Video Reviews Only’ অপশনে ক্লিক করুন।
অনেক সময় শুরুর দিকে প্রোডাক্ট ভালো থাকলেও পরে কোয়ালিটি খারাপ হয়ে যায়। পুরনো রিভিউ দেখে তাই অনেক সময় ভুল সিদ্ধান্ত হতে পারে।
কী করবেন: রিভিউর ‘Sort By’ অপশনে গিয়ে ‘Top Reviews’-এর বদলে ‘Most Recent’ সিলেক্ট করুন। এতে আপনি জানতে পারবেন সাম্প্রতিক গ্রাহকদের অভিজ্ঞতা কেমন।
পরের বার কিছু কেনার আগে এই ছোট টিপসগুলো মাথায় রাখলে আশা করি অনলাইন শপিংয়ে ঠকে যাওয়ার ভয় অনেক কমে যাবে।