ফ্লিপকার্ট গোট সেলে Nothing এর নতুন স্মার্টফোন কেনা যাবে সস্তায়, মিলবে 8000 টাকা পর্যন্ত দেদার ছাড়

ফ্লিপকার্ট গোট সেলে Nothing এর নতুন স্মার্টফোন কেনা যাবে সস্তায়, মিলবে 8000 টাকা পর্যন্ত দেদার ছাড়

Flipkart সাইটে শুরু হতে চলেছে GOAT Sale, যেখানে এই বছর বাজারে আসা Nothing স্মার্টফোনে দেদার ছাড় পাওয়া যাবে। ফ্লিপকার্ট সাইটে Nothing Phone 4a এবং Phone 4a Pro কেনার ক্ষেত্রে 8000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। নাথিংয়ের এই দুটি ফোন এই বছরের শুরুর দিকে আনা হয়েছিল। নাথিং ফোন 4এ এবং নাথিং ফোন 4এ প্রো ডিভাইসে 12GB RAM, 50MP ক্যামেরার মতো ফিচারও রয়েছে। ফ্লিপকার্ট গোট সেল 4 জুলাই থেকে শুরু হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nothing Phone 4a সিরিজের ওপর অফার

অফারের কথা বললে, নাথিং ফোন 4এ ফোনের কেনা কাটায় 4000 টাকার ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। গ্রাহকরা এর সাথে অতিরিক্ত 3000 টাকার এক্সচেঞ্জ বোনাসও পাবেন। এছাড়া, ইএমআই (EMI)-এর মাধ্যমে কেনাকাটা করলে 3000 টাকার বোনাস সুবিধা রয়েছে।

আরও পড়ুন: Oppo Reno 16 Series ভারতে লঞ্চ, রয়েছে 7000mAh পর্যন্ত ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা, জানুন দাম কত

অন্যদিকে, নাথিং ফোন 4এ প্রো এর ক্ষেত্রে 5000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট সেলের সময় এই মডেলের জন্য 3000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাওয়া যাবে।

নাথিং ফোন 4এ সিরিজের ফিচার

ফিচারের কথা বললে, নাথিং ফোন 4এ ফোনে রয়েছে 6.83 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে এবং এতে 12GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।

স্মার্টফোনের পেছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ 50 মেগাপিক্সেল + 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল এবং সামনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এতে 5400mAh-এর ব্যাটারি এবং 50W ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি ‘Nothing OS 4.1-এ চলে।

আরও পড়ুন: 200 টাকার Airtel এর নতুন প্ল্যান, আনলিমিটেড 5G ডেটা, 18টির বেশি OTT সুবিধা এবং 28 দিনের ভ্যালিডিটি

পাশাপাশি, নাথিং ফোন 4এ ভারতে 31,999 টাকার শুরুর দামে আনা হয়েছিল। এই ফোনে 6.78 ইঞ্চির ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্মার্টফোনটি কোয়ালকম Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেটে কাজ করে। এতে 12 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এর পেছনে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এছাড়াও ফোনে 5400mAh ব্যাটারি রয়েছে এবং এটি 50W চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile