ভারতী এয়ারটেল (Airtel) সম্প্রতি তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। এতে এয়ারটেলের প্ল্যান 25% পর্যন্ত দামি হয় গিয়েছে। এমন সময় গ্রাহকরা এমন একটি প্ল্যান চাইবেন, যা তাদের জন্য সস্তা হবে। এখানে আমরা আপনাকে Airtel-এর তিনটি সস্তা প্রিপেইড প্ল্যানের কথা বলবো। এতে ডেটার সাথে আনলিমিটেড কলিংয়ের মতো সুবিধা পাওয়া যাচ্ছে।
এটি Airtel-এর সবচেয়ে সস্তা আনলিমিটেড প্ল্যান। 19 টাকায় গ্রাহকরা মাত্র 2 দিনের ভ্যালিডিটি পাবেন। প্ল্যানে শুধুমাত্র 200MB ডেটা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সমস্ত নেটওয়ার্কে দেওয়া হয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এতে এসএমএসের সুবিধা দেওয়া হয়নি।
এই প্ল্যান আপনাকে ডেটা, কলিং এবং SMS সহ অতিরিক্ত সুবিধাও অফার করে। এতে 24 দিনের জন্য 1 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং 300 SMS পাওয়া যাচ্ছে। এছাড়াও, অ্যামাজন প্রাইমের বিনামূল্যে ট্রায়াল, বিনামূল্যে হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিকের বিনামূল্যে অ্যাক্সেস রয়েছে।
Airtel-এর এটি তৃতীয় সস্তা প্ল্যান। 179 টাকার প্ল্যানে, আপনাকে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে মোট 2 জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এর সাথে, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ছাড়াও, অ্যামাজন প্রাইম ফ্রি ট্রায়াল, ফ্রি হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিকে বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যায়।