IP68 and IP69 Rating with waterproof 5G Smartphones in india Moto G96 5G Nothing Phone 3 realme GT 7
Waterproof 5G Smartphones : স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষই ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে এবং প্রসেসরের মতো বিষয়গুলোর ওপর বেশি ফোকস করেন, তবে ফোনে ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখার ক্ষমতা কতটা সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। বৃষ্টির সময় কিংবা এমন কোনো পরিবেশে, যেখানে ফোনটি জলে ভিজলে বা জলের ছিটেতে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, সেই সময় IP Rating বা ওয়াটারপ্রুফ স্মার্টফোন অনেক কাজে আসতে পারে। বর্তমানে ভারতীয় বাজারে শুধু প্রিমিয়াম ফোনেই নয় বরং মিড-রেঞ্জ এবং বাজেট সেগামেন্টেও ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা রয়েছে। এই খবরে আমার এমন কিছু 5G স্মার্টফোনের লিস্ট নিয়ে হাজির হয়েছি যা IP68 এবং IP69 রেটিং সহ আসে। এই তালিকায় রয়েছে Moto G96 5G থেকে নিয়ে realme GT 7 এবং Nothing Phone 3 মতো ফোন রয়েছে। আসুন এক নজরে ফোনগুলি দেখে নেওয়া যাক।
এখানে ওপ্পো রেনো 16সি ফোনও রয়েছে, যার দাম 49,999 টাকা। ফিচার হিসেবে এতে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং 1400 নিটস পর্যন্ত HBM ব্রাইটনেস পাওয়া যাবে। এতে MediaTek Dimensity 7300 প্রসেসর দেওয়া, যার সাথে 8GB RAM/12GB RAM এবং 128/256GB স্টোরেজ বিকল্প পাওয়া যাবে। ক্যামেরা সেটআপ হিসেবে ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। পাশাপাশি সেলফির জন্য রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা। ফোনে 6500mAh ব্যাটারি এবং 45W SuperVOOC চার্জিং সুবিধা রয়েছে। এর বিশেষ ফিচার হলো IP69 রেটিং, যা জল ও ধুলোবালি থেকে সুরক্ষিত রাখবে ফোনকে।
আরও পড়ুন: Jio, Airtel এর পর এবার BSNL বাড়াল রিচার্জ প্ল্যানের দাম? বদলে দিল এই প্ল্যানের সুবিধা
তালিকায় দ্বিতীয় ফোন হলো স্যামসাং গ্যালাক্সি এ37 5জি ফোন রয়েছে। গ্যালাক্সি এ37 5জি ফোনের দাম 36,999 টাকা থেকে শুরু হয়। ফিচার হিসেবে, ফোনে 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1900 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে Exynos 1480 প্রসেসর সহ 8GB এবং 128GB/256GB স্টোরেজ অপশন রয়েছে। ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 5MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি হিসেবে 12MP ক্যামেরা দেওয়া। ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। পাশাপাশি, IP68 রেটিং থাকার ফলে এটি জল এবং ধুলোবালি থেকে সুরক্ষিত রাখে।
নাথিং ফোন 3 ডিভাইসের দাম 12GB এবং 256GB স্টোরেজ মডেলের দাম শুরু হচ্ছে 79,999 টাকা থেকে। এতে রয়েছে 6.67 ইঞ্চির ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং পিক 4500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 প্রসেসরে চলে। এই ফোনে 12GB RAM/16GB RAM এবং 256GB/512GB স্টোরজে পেয়ার করা। ফোনে রিয়ারে ট্রিপল 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেটআপ দেওয়া, যার সাথে আল্ট্রা-ওয়াইড লেন্স ও পেরিস্কোপ ক্যামেরা রয়েছে। একটি 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে 5150mAh এর ব্যাটারি রয়েছে, যা 65W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়া, এটি IP68 রেটিং সহ, যা জল ও ধুলো থেকে সুরক্ষা নিশ্চিত করে।
এই তালিকায় সবচেয়ে সস্তা বিকল্প হল মোটো জি96 5জি ফোনটি, যার দাম 20,999 টাকা থেকে শুরু হয়। এতে ফিচার হিসেবে রয়েছে 6.67 ইঞ্চির কার্ভড P-OLED ডিসপ্লে দেওয়া, যা 144Hz রিফ্রেশ রেট এবং 1600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে Snapdragon 7s Gen 2 চিপসেট সহ 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া। ক্যামেরার ক্ষেত্রে, ফোনে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা। এতে 5500mAh-এর ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর অন্যতম প্রধান ফিচার হলো IP68 রেটিং, যা জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখে।
রিয়েলমি জিটি 7 ফোনের দাম শুরু হচ্ছে 45,999 টাকা থেকে। এতে রয়েছে 6.78 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং পিক 6000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। MediaTek Dimensity 9400e প্রসেসরে চলা এই ফোনে 8GB/12GB/16GB RAM এবং 256GB এবং 512GB স্টোরেজ বিকল্প রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা এবং সেলফির জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে 7000mAh-এর বিশাল ব্যাটারি রয়েছে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর IP69 রেটিং জল এবং ধুলো থেকে অত্যন্ত শক্তিশালী সুরক্ষা অফার করে।
আরও পড়ুন: Poco M8x 5G vs POCO M8 5G vs Poco M8 Power: ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা