POCO M8 5G vs Poco M8 Power vs Poco M8x 5G Price in India Display camera performance battery Compare
পোকো ভারতীয় বাজারে M8 Series এর আওতায় আরেকটি নতুন স্মার্টফোন POCO M8x 5G নিয়ে হাজির হয়েছে। পোকো এম8এক্স 5জি ফোনটি 20 হাজেরের শুরুর দাম বাজারে আনা হয়েছে। পোকো এম8এক্স 5জি ফোনটি Snapdragon 4 Gen 5 chipset এবং 7900mAh ব্যাটারি রয়েছে। এই সিরিজের আওতায় আরও দুটি স্মার্টফোন POCO M8 5G এবং POCO M8 Power রয়েছে। বাকি মিড-রেঞ্জের পোকো এম8 5জি এবং পোকো এম8 পাওয়ার ফোনের মধ্যে মূল পার্থক্য হলো, পোকো এম8 5জি পারফরম্যান্স, স্লিক ডিজাইন ও ক্যামেরা ফিচারের ফোকস করা হয়েছে। অন্যদিকে পোকো এম8 পাওয়ার ফোনে বিশাল 8000mAh ব্যাটারি রয়েছে যা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ দেওয়ার দাবি করে। এখানে আমরা পোকো এম8এক্স, পোকো এম8 এবং পোকো এম8 পাওয়ার তিনটি ফোনের ডিজাইন, ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা করে দেখবো।
ডিসপ্লে
ফিচারের কথা বললে, পোকো এম8এক্স 5জি ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ 6.9-ইঞ্চির HD+ ডিসপ্লে। ডিসপ্লেতে Corning Gorilla Glass 7i এর সুবক্ষা দেওয়া। পোকো এম8এক্স 5জি ফোনে Wet Touch Technology 2.0 সুবিধা রয়েছে, যার ফলে ভেজা হাতেও টাচস্ক্রিন ব্যবহার করা সম্ভব।
অন্যদিকে, পোকো এম8 5জি ফোনে রয়েছে 6.77-ইঞ্চির 3D কার্ভড AMOLED ডিসপ্লে, যা ফুল এইচডি+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিটস পিক ব্রাইটনেস অফার করে।
অন্যদিকে, পোকো এম8 পাওয়ার ফোনে পাওয়া যাবে 6.83-ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2396×1080 পিক্সেল। এতে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে।
আরও পড়ুন: 7400mAh শক্তিশালী ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ OnePlus 5G ফোন বিক্রি হচ্ছে 3000 টাকার ছাড়ে
প্রসেসর
এম8এক্স 5জি ফোনটি কোয়ালকম Snapdragon 4 Gen 5 চিপসেটে চলবে। এতে 6GB LPDDR4X RAM যা 12GB পর্যন্ত বাড়ানো সম্ভব, এবং UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
পাশাপাশি, পোকো এম8 5জি ফোনে রয়েছে অক্টা-কোর Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর।
এছাড়া, পোকো এম8 পাওয়ার ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসরে চলে। এটি 8GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা।
ক্যামেরা সেটআপ
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, এম8এক্স 5জি ফোনের পেছনে 50 মেগাপিক্সেলের AI ডুয়াল-ক্যামেরা সিস্টেম রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা 2xইন-সেন্সর জুম সাপোর্ট করে।
এদিকে, পোকো এম8 ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। পোকো এম8 5জি ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এর সাথে পোকো এম8 পাওয়ার ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য পোকো এম8 পাওয়ার ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি ব্যাকআপ
পাওয়ার দিতে পোকো এম8এক্স 5জি ফোনে 7900mAh ব্যাটারি দেওয়া যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি যে ফোনটি একবার চার্জে 3 দিন পর্যন্ত পর্যন্ত চলতে পারে।
অন্যদিকে পোকো এম8 5জি ফোনে রয়েছে 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সুবিধা সহ 5520mAh ব্যাটারি।
অন্যদিকে, পোকো এম8 পাওয়ার ফোনে দেওয়া হয়েছে 8000mAh এর সিলিকন-কার্বন ব্যাটারি, যা 45W ওয়্যারড চার্জিং এবং 22.5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেম
সফটওয়্যারের ক্ষেত্রে, পোকো এম8এক্স 5জি ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি শাওমি হাইপারওএস -এ চলে। কোম্পানিটি চারটি অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছরের সফটওয়্যার আপডেট দেবে বলে জানিয়েছে।
অন্যদিকে, পোকো এম8 5জি চলবে Android 15-ভিত্তিক HyperOS 2-এর মাধ্যমে।
পাশাপাশি, পোকো এম8 পাওয়ার ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি Xiaomi HyperOS 3-এ চলে।
দামের কথা বললে, পোকো এম8এক্স 5জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসে। এতে ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ মডেলটি 20,999 টাকা দামে কেনা যাবে। এছাড়া আরেকটি মডেল হল 6GB RAM + 128GB স্টোরেজ, যার দাম 22,999 টাকা রাখা হয়েছে। তবে কোম্পানি এতে 2000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। যার পরে ফোনের দাম কমে 18,999 টাকা হয় যাবে।
The POCO M8x starts at ₹18,999* and suddenly that upgrade you were “not planning” feels very possible.#POCO #POCOIndia #POCOM8x pic.twitter.com/hxFTYhSa0I
— POCO India (@IndiaPOCO) August 21, 2026
পোকো এম8এক্স 5জি ফোনে তিনটি মডেল আসে। এই ফোনটি তিনটি মডেলে আসে যার বেস মডেল 6GB+128GB স্টোরেজ সহ আসে। বেস মডেলের দাম 24,999 টাকা। এছাড়া ফোনের 8GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 26,999 টাকা এবং 8GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 28,999 টাকায় কেনা যাবে।
অন্যদিকে, পোকো এম8 পাওয়ার ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসে। পোকো ফোনের দাম শুরু হয় 24,999 টাকা থেকে। এই দামে ফোনের 6GB+128GB মডেল আসে। এছাড়া ফোনের 8GB+128GB মডেল আসে যার দাম 27,999 টাকা।