Jio, Airtel এর পর এবার BSNL বাড়াল রিচার্জ প্ল্যানের দাম? বদলে দিল এই প্ল্যানের সুবিধা

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের সস্তা রিচার্জ প্ল্যানের জন্য বেশ জনপ্রিয়। তবে কোম্পানি তার প্রিপেইড রিচার্জ প্ল্যানে কিছু পরিবর্তন করেছে। কোম্পানি তার 225 টাকার প্রিপেইড প্ল্যানে বদল করেছে। বিএসএনএল তার 225 টাকার রিচার্জ প্ল্যানের দাম না বাড়ালেও প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। এর আগে এই রিচার্জ প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হত, যা এখন কমিয়ে দিয়েছে সংস্থা। ফলে, যারা নিয়মিত এই নির্দিষ্ট রিচার্জটি ব্যবহার করেন, তাদের জন্য প্ল্যানটি কিছুটা দামি হয়ে পড়েছে। তবে এই প্ল্যানে বাকি সুবিধা একই রয়েছে। আসুন বিএসএনএল এর 225 টাকার প্ল্যানে পাওয়া কলিং, ডেটা এবং বাকি সুবিধাগুলি একনজরে দেখে নেওয়া যাক।

BSNL 225 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের সুবিধা কী কী

সুবিধার কথা বললে, বিএসএনএল এর 225 টাকার প্রিপেইড প্ল্যানে কোম্পানি আগে 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হত। তবে এখন কোম্পানি এতে ভ্যালিডিটি কমিয়ে 28 দিনের করে দিয়েছে। যার মানে এতে 2 দিন কমিয়ে দিয়েছে।

আরও পড়ুন: Poco M8x 5G vs POCO M8 5G vs Poco M8 Power: ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা

এছাড়া, কোম্পানি এতে প্রতিদিন 2.5 জিবি ডেটা অফার করে। যার মানে পুরো 28 দিনের জন্য মোট 70 জিবি ডেটা পাওয়া যাবে এতে।

এছাড়া গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাবেন। যার মানে গ্রাহকরা দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে যাবে।

এর পাশাপাশি, এতে প্রতিদিন 100 SMS সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে কোনো ওটিটি (OTT) সাবস্ক্রিপশন পাওয়া যাবে না। এটি মূলত ডেটা, কলিং এবং এসএমএস-এর মতো সাধারণ টেলিকম পরিষেবার ওপরই গুরুত্ব দেয়।

এই প্ল্যানের সবচেয়ে বড় পরিবর্তন হলো এর ভ্যালিডিটি। আগে 225 টাকার রিচার্জে 30 দিনের পরিষেবা ভ্যালিডিটি পাওয়া যেত, যা এখন কমিয়ে 28 দিন করা হয়েছে।

আরও পড়ুন: 7400mAh শক্তিশালী ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ OnePlus 5G ফোন বিক্রি হচ্ছে 3000 টাকার ছাড়ে

ভ্যালিডিটি কমানো সত্ত্বেও, ডেটা সুবিধার দিক থেকে বিএসএনএল এর 225 টাকার প্ল্যানটি এখনও অনেকটা সস্তা। এটি 28 দিনের ভ্যালিডিটিতে প্রতিদিন 2.5 জিবি ডেটা অফার করে। অন্যদিকে, Jio এবং Airtel এর মতো বেসরকারি টেলিকম অপারেটরদের নেটওয়ার্কে একই পরিমাণ প্রতিদিনিরে ডেটা-সহ প্ল্যানগুলোর জন্য গ্রাহকদের সাধারণত 400 টাকার বেশি খরচ করতে হয়। সেই হিসেবে বিচার করলে, প্রচুর ডেটা যেই গ্রাহকরা ব্যবহার করেন তাদের জন্য বিএসএনএল এর এই প্ল্যানটি এখনও একটি সস্তা বিকল্প।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :