Airtel এর 3 সবচেয়ে সস্তা প্ল্যান, দাম 19 টাকা থেকে শুরু, ডেটা সহ কলিং

HIGHLIGHTS

19 টাকার প্ল্যান Airtel-এর সবচেয়ে সস্তা আনলিমিটেড প্ল্যান

এয়ারটেলের প্ল্যান 25% পর্যন্ত দামি হয় গিয়েছে

Airtel-এর তিনটি সস্তা প্রিপেইড প্ল্যানের লিস্ট

Airtel এর 3 সবচেয়ে সস্তা প্ল্যান, দাম 19 টাকা থেকে শুরু, ডেটা সহ কলিং

ভারতী এয়ারটেল (Airtel) সম্প্রতি তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। এতে এয়ারটেলের প্ল্যান 25% পর্যন্ত দামি হয় গিয়েছে। এমন সময় গ্রাহকরা এমন একটি প্ল্যান চাইবেন, যা তাদের জন্য সস্তা হবে। এখানে আমরা আপনাকে Airtel-এর তিনটি সস্তা প্রিপেইড প্ল্যানের কথা বলবো। এতে ডেটার সাথে আনলিমিটেড কলিংয়ের মতো সুবিধা পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

19 টাকার প্ল্যান:

এটি Airtel-এর সবচেয়ে সস্তা আনলিমিটেড প্ল্যান। 19 টাকায় গ্রাহকরা মাত্র 2 দিনের ভ্যালিডিটি পাবেন। প্ল্যানে শুধুমাত্র 200MB ডেটা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সমস্ত নেটওয়ার্কে দেওয়া হয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এতে এসএমএসের সুবিধা দেওয়া হয়নি।

155 টাকার প্ল্যান:

এই প্ল্যান আপনাকে ডেটা, কলিং এবং SMS সহ অতিরিক্ত সুবিধাও অফার করে। এতে 24 দিনের জন্য 1 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং 300 SMS পাওয়া যাচ্ছে। এছাড়াও, অ্যামাজন প্রাইমের বিনামূল্যে ট্রায়াল, বিনামূল্যে হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিকের বিনামূল্যে অ্যাক্সেস রয়েছে।

179 টাকার প্ল্যান:

Airtel-এর এটি তৃতীয় সস্তা প্ল্যান। 179 টাকার প্ল্যানে, আপনাকে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে মোট 2 জিবি ডেটা পাওয়া যাচ্ছে। এর সাথে, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ছাড়াও, অ্যামাজন প্রাইম ফ্রি ট্রায়াল, ফ্রি হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিকে বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যায়।

Digit Bangla

Digit Bangla

Digit.in
Logo
Digit.in
Logo