Samsung Galaxy Watch Ultra 2 এবং Galaxy Watch 9 লঞ্চ, রয়েছে বড় ব্যাটারি, ব্রাইট ডিসপ্লে ও নতুন হেলথ ফিচার

Samsung Galaxy Watch Ultra 2 এবং Galaxy Watch 9 লঞ্চ, রয়েছে বড় ব্যাটারি, ব্রাইট ডিসপ্লে ও নতুন হেলথ ফিচার

Galaxy Unpacked 2026 ইভেন্টে ফোল্ডেবাল এবং ফ্লিপ স্মার্টফোনের পাশাপাশি Samsung তাদের নতুন স্মার্টওয়াচ Galaxy Watch Ultra 2 এবং Galaxy Watch 9 বাজারে লঞ্চ করেছে। নতুন দুই মডেলেই আগের তুলনায় বড় ব্যাটারি, আরও ব্রাইট ডিসপ্লে এবং নতুন Snapdragon Wear Elite প্রসেসর দেওয়া হয়েছে। পাশাপাশি ঘুম, হার্টের হেলথ, শরীরচর্চা এবং দৈনন্দিন শারীরিক অবস্থার উপর নজর রাখার জন্য একাধিক নতুন হেলথ ফিচারও অফার করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy Watch Ultra 2 ঘড়ির ফিচার এবং স্পেসিফিকেশন

অ্যাডভেঞ্চার পছন্দ করা ইউজারদের জন্য, যাঁরা ট্রেকিং, পাহাড়ে ঘোরা, দৌড়ানো বা ডাইভিংয়ের মতো আউটডোর অ্যাক্টিভিটি পছন্দ করেন, তাঁদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা 2।

ঘড়িটিতে Trail Run নামে একটি নতুন ফিচার রয়েছে। এটি দৌড়ানোর সময় কতটা উঁচুতে উঠছেন, কতটা পথ অতিক্রম করেছেন এবং রাস্তায় শরীরের উপর কতটা চাপ পড়ছে, সেই তথ্য দেখায়। এছাড়া Nutrition Alert ফিচার শরীরের ঘামের পরিমাণ বিশ্লেষণ করে কখন জল পান করা উচিত, সে সম্পর্কেও জানায়।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Samsung Galaxy Z Fold 8 এবং Galaxy Z Flip 8 স্মার্টফোন, রয়েছে শক্তিশালী প্রসেসর, বড় ডিসপ্লে এবং হাই কোয়ালিটি ক্যামেরা

ডাইভিংয়ের জন্যও ঘড়িতে বিশেষ সুবিধা রয়েছে। এটি IP69K, 10ATM এবং EN13319 সার্টিফিকেশন সহ এসেছে। ফলে জলের গভীরতা, ডাইভিংয়ের সময় এবং জলের টেম্প্রেচার মতো তথ্যও ট্র্যাক করতে পারে।

Galaxy Watch Ultra 2-এর প্রাইমারি স্পেসিফিকেশন

  • 47mm ডায়াল
  • Snapdragon Wear Elite প্রসেসর
  • 800mAh ব্যাটারি
  • পিক 5000 নিটস ব্রাইটনেসের ডিসপ্লে
  • টাইটানিয়াম বডি
  • IP69K, 10ATM এবং EN13319 সার্টিফিকেশন
  • আগের মডেলের তুলনায় 12 শতাংশ পাতলা ডিজাইন
  • Titanium Silver এবং Titanium Gray রঙে পাওয়া যাবে

Samsung Galaxy Watch 9: প্রতিদিনের ব্যবহারের জন্য

গ্যালাক্সি ওয়াচ 9 মূলত দৈনন্দিন ব্যবহার এবং হেলথ ট্র্যাক করার জন্য তৈরি। এতে হালকা অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হয়েছে, ফলে দীর্ঘ সময় হাতে পরে থাকলেও আরামদায়ক অনুভূতি পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন ধরনের পরিবর্তনযোগ্য স্ট্র্যাপও ব্যবহার করা যাবে।

গ্যালাক্সি ওয়াচ 9-এর প্রাইমারি স্পেসিফিকেশন

  • 40mm এবং 44mm এর দুটি সাইজ
  • Snapdragon Wear Elite প্রসেসর
  • 390mAh ব্যাটারি
  • পিক 3000 নিটস ব্রাইটনেসের ডিসপ্লে
  • অ্যালুমিনিয়াম বডি
  • 40mm মডেল: Cream এবং Graphite রঙে
  • 44mm মডেল: Graphite এবং Silver রঙে
  • নতুন হেলথ ফিচার

গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা 2 এবং গ্যালাক্সি ওয়াচ 9 দুটি স্মার্টওয়াচেই Samsung-এর নতুন BioActive সেন্সর ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ইউজাররা বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কে তথ্য পেতে পারেন।

নতুন ফিচারগুলির মধ্যে রয়েছে-

  • Sleep Apnea পর্যবেক্ষণ
  • Vitals মনিটরিং
  • Heart Health Score
  • Daily Cardio Load
  • Fitness Index
  • Hearing Protection

এই ফিচারগুলির সাহায্যে ঘুমের কোয়ালিটি, হার্টের হেলথ, শরীরচর্চা, রিকভারি এবং প্রতিদিনের শারীরিক অবস্থার উপর নজর রাখা সহজ হবে।

আরও পড়ুন: Samsung Galaxy Z Fold8 Ultra ভারতে লঞ্চ, 200MP ক্যামেরা, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ রয়েছে 8 ইঞ্চির ডিসপ্লে

নতুন স্ট্র্যাপের বিকল্পও রয়েছে

গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা 2 এর কালার অপশন Marine Band, PeakForm Band এবং Trail Band থাকবে। অন্যদিকে গ্যালাক্সি ওয়াচ 9-এর জন্য Sports Band, Misty Band এবং Fabric Band-এর মতো একাধিক স্ট্র্যাপের বিকল্প দেওয়া হয়েছে।

ভারতে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 9 এবং ওয়াচ আল্ট্রা 2 ঘড়ির দাম কত

ভারতীয় বাজারে 44mm স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 9-এর দাম 40,999 টাকা, যেখানে 40mm মডেলটি 37,999 টাকায় কেনা যাবে। অন্যদিকে, ওয়াচ আল্ট্রা 2 ভারতে 64,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile