Samsung Galaxy Z Fold8 Ultra ভারতে লঞ্চ, 200MP ক্যামেরা, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ রয়েছে 8 ইঞ্চির ডিসপ্লে

HIGHLIGHTS

Samsung এর সবচেয়ে বড় ইভেন্ট Galaxy Unpacked 2026 শুরু হয় গেছে

এই ইভেন্টে কোম্পানি Galaxy Z series এর আওতায় দুটি ফোল্ডেবল স্মার্টফোন Samsung Galaxy Z Fold8 Ultra, Z Fold8 লঞ্চ করেছে

আগের প্রজন্মের তুলনায় এই মডেলে বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে

Samsung Galaxy Z Fold8 Ultra ভারতে লঞ্চ, 200MP ক্যামেরা, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ রয়েছে 8 ইঞ্চির ডিসপ্লে

Samsung এর সবচেয়ে বড় ইভেন্ট Galaxy Unpacked 2026 শুরু হয় গেছে। এই ইভেন্টে কোম্পানি Galaxy Z series এর আওতায় দুটি ফোল্ডেবল স্মার্টফোন Samsung Galaxy Z Fold8 Ultra, Z Fold8 লঞ্চ করেছে। এই খবরে আমরা স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 8 আল্ট্রা ফোনে বিষয় বলবো। আগের প্রজন্মের তুলনায় এই মডেলে বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটি 5000mAh ব্যাটারি, 120Hz AMOLED ডিসপ্লে এবং Android 17 সহ বাজারে আনা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy Z Fold8 Ultra ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী দেওয়া

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 8 আল্ট্রা ফোনের দেওয়া হয়েছে 8 ইঞ্চির QXGA+ Dynamic AMOLED 2X মেইন ডিসপ্লে, যার রেজোলিউশন 2504×2256 পিক্সেল। এটি 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং Vision Booster সাপোর্ট করে। এছাড়া ফোনের বাইরের ডিসপ্লেতে রয়েছে 6.5 ইঞ্চির FHD+ Dynamic AMOLED 2X কভার ডিসপ্লে, এখানেও 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাত্র 1 টাকার খরচে পুরো মাসের JioHotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন, জানুন কীভাবে পাবেন এই দুর্ধর্ষ অফার

পারফরম্যান্সের জন্য গ্যালাক্সি জি ফোল্ড 8 আল্ট্রা ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। এর সঙ্গে 12GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 512GB স্টোরেজ এবং 16GB RAM + 1TB স্টোরেজের বিকল্পে কেনা যাবে।

200MP ট্রিপল রিয়ার ক্যামেরা

ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি জি ফোল্ড 8 আল্ট্রা ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

200MP ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা (OIS)
50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা
3x অপটিক্যাল জুম সহ 10MP টেলিফটো ক্যামেরা

সেলফির জন্য কভার ডিসপ্লেতে 10MP এবং মেইন ডিসপ্লের ভিতরেও 10MP ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি এবং অন্যান্য ফিচার

গ্যালাক্সি জি ফোল্ড 8 আল্ট্রা ফোনে রয়েছে 5000mAh ডুয়াল ব্যাটারি। এটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 20W ওয়্যারলেস চার্জিং এবং Wireless PowerShare সাপোর্ট করে। জল এবং ধুল থেকে ফোনকে সুরক্ষিত রাখতে গ্যালাক্সি জি ফোল্ড 8 আল্ট্রা ফোনে IP48 রেটিং দেওয়া।

কানেক্টিভিটি অপশন হিসেবে ফোনে পাওয়া যাবে 5G, Wi-Fi 7 এবং Bluetooth 6.0 মতো ফিচার। গ্যালাক্সি জি ফোল্ড 8 আল্ট্রা ফোনটি Android 17 ভিত্তিক One UI 9 তে কাজ করে।

আরও পড়ুন: Vivo T5 Lite vs Realme P4R: 20 হাজার টাকার বাজেটে দুটি ফোনের ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি, স্পেসিফিকেশনের তুলনা

কালার অপশন হিসেবে ফোনটি Graphite, Cream এবং Violet Shadow রঙে পাওয়া যাবে। এছাড়া Green Shadow রঙটি শুধুমাত্র Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile